Saturday, July 25, 2026
26.2 C
Kolkata

এআইইউডিএফ এর দখলে থাকা যমুনামুখ সমষ্টিতে প্রার্থিত্ব দেবে কংগ্রেস : দাবি রকিবুল হোসেনের

এনবিটিভি ডেস্ক: যমুনামুখ সমষ্টির ডাবকায় কংগ্রেসের এক কর্মীসভায় যোগ দিয়ে যমুনামুখ সমষ্টিতে প্রার্থিত্ব দেবে কংগ্রেস বলে দাবি করেন প্রাক্তন মন্ত্রী তথা আসাম বিধানসভার বিরোধী দলের উপ দলপতি রকিবুল হোসেন। রকিবুল বলেন ছয় মাস পর আসামে কংগ্রেস সরকার হবে এবং যমুনামুখ সমষ্টিতে কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হবেন। রকিবুলের দাবী যমুনামুখ থেকে দলের প্রার্থী ১ লক্ষের অধিক ভোটে জয়ী হবেন। তিনি বলেন বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেস দল যেভাবে যমুনামুখ সমষ্টি থেকে দেড় লক্ষ ভোট বেশী পেয়েছিল ঠিক সেই ভাবে আগামী বিধানসভা নির্বাচনে কমপক্ষে এক লক্ষ ভোটে এই সমষ্টি থেকে জয়লাভ করবে। রকি আরো বলেন এখন পর্যন্ত মিত্রতা হয়নি তাই দলীয় কর্মীদের মজবুত ভাবে কাজ করার পরামর্শ দেন প্রাক্তন মন্ত্রী।

উল্লেখ্য যে যমুনামুখ সমষ্টি বর্তমান এআইইউডিএফ এর দখলে। বর্তমান বিধায়ক আব্দুর রহিম আজমল এ আই ইউ ডি এফ এর সুপ্রিমো বদরুদ্দিন আজমল এর পুত্র। বিগত নির্বাচনে আব্দুর রহিম পেয়েছিলেন ৬৫৫৯৯ ভোট অর্থাৎ মোট ভোটের ৪২.৫৭%। দ্বিতীয় স্থানে নির্দল প্রার্থী রেজাউল করিম তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫২১৯৫ অর্থাৎ মোট ভোটের ৩৩.৮৭%। আর কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন ২৩৮৪৯ (১৫.৪৮%)। গত লোকসভা নির্বাচনে এআইইউডিএফ দল নগাঁও সমষ্টিকে কোন প্রার্থী দেনি। যমুনা মুখে সমষ্টিতে কি হবে তা অবশ্য লক্ষ্যণীয় হবে।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories