Sunday, October 25, 2026
24 C
Kolkata

আন এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ও তাঁর সহযোগীদের

এনবিটিভি ডেস্ক: ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ্ড আন এডেড মাদ্রাসা টিচার্স অ্যসোসিয়েশনের রাজ্য সভাপতি এবং সম্পাদক মহাশয় গতকাল মহামান্য হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোফাক্কেরুল ইসলাম এবং আরও কমবেশি ৪০ জন আইনজীবীদের সঙ্গে আন এডেড মাদ্রাসার বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আইনজীবীদের সামনে সংগঠনের প্রতিনিধিরা তাঁদের উপর রাজ্য সরকারের দীর্ঘ দিনের দ্বিচারিতা বঞ্চনা এবং প্রতারনার কথা তুলে ধরেন। দীর্ঘ ছয় বছরের কেন্দ্রীয় SPQUM টাকা যে তাঁরা রাজ্য সরকারের অবহেলার ফলে পাচ্ছে না সেই কথাও তুলে ধরেন। আইনজীবী মোফাক্কেরুল ইসলাম সাহেব এবং তাঁর সহযোগীরা সংগঠনের প্রতিনিধিদের আশ্বস্ত করেন যে কিভাবে SPQUM এর টাকা রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করে আনা যায় সেই ব্যবস্থা করবেন, সরকারকে সমস্ত আইনজীবীরা মিলে Demand of Justice পাঠাবেন এবং আগামী দিনে সাম্মানিকের দাবিতে আন্দোলনে যাতে সমস্ত রকম পারমিশন পাওয়া যায় তার ব্যবস্থা করবেন। পরবর্তী সময়েও সমস্ত রকম আইনি সহায়তা প্রদান করবেন। সংগঠনের রাজ্য সম্পাদক শ্রী পলাশ রোম বলেন, “মহামান্য হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে পেয়ে খুব ভালো লাগছে। সমস্ত আইনজীবীরা যদি এইভাবে আমাদের পাশে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।”

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories