মোঃ কামাল মাহমুদ
বাগাতিপাড়া,(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় প্রায় ১০ কেজি গাজা সহ একজন গাজা ব্যবসায়িকে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার দুপুর ১২ টায় সিংড়া উপজেলার বন্দর হাট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি নওগাঁ জেলার বদলগাছি থানার কদমগাছি গ্রামের ফরিদ হোসেনের ছেলে হৃদয় আলী -২৩।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে আজ দুপুরে বন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এসময় ৯.৫০ কেজি গাজাসহ হৃদয়কে গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


