Friday, July 24, 2026
26.5 C
Kolkata

বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালীতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

আগামী (১২ নভেম্বর ২০২০) বৃহস্পতিবার সরকারি সফরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আসছেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই এক দিনের সরকারি সফরে তিনি বাঁশখালীতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে নিজ বাসভবন থেকে সড়ক পথে ঢাকা পুরাতন বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন।

বিমানবন্দরে উপস্থিত হয়ে সকাল ১০ টায় আকাশ পথে হেলিকপ্টার যোগে চট্টগ্রামের বাঁশখালীর উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১১ টায় বাঁশখালী উপজেলার আওতাধীন চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে সড়ক পথে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সমাবেশ শেষে দুপুর ১.২৫ মিনিটে চাম্বল থেকে পুনরায় হেলিকপ্টর যোগে ১.৩৫ মিনিটে আনোয়ারা কোরিয়ান ইপিজেড পরিদর্শন শেষে বিকাল ৩.৩০ মিনিটে ঢাকা বিমানবন্দরের উদ্দেশে আনোয়ারা ত্যাগ করবেন ।

বিকাল ৪টা ৩০ মিনিটে আকাশপথে ঢাকা বিমানবন্দরে ও সন্ধায় সড়ক পথে নিজ বাসভবনে পৌঁছাবেন।এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্টমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে বাঁশখালী উপজেলায় র‌্যাবের পাশাপাশি পুলিশ ও বিজিবির ব্যাপক নিরাপত্তা থাকবে। তাছাড়া জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগদান উপলক্ষে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে ইতিমধ্যে হেলিপ্যাড নির্মাণ সহ ও আনোয়ারা কোরিয়ান ইপিজেড পরির্দশনের সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

ইতিপূর্বে অধিকাংশ ডাকাত ও জলদস্যুদের একটি দলকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেফ হোমে নেওয়া হয়েছে। তারা আগামী বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাস খান কামালের কাছে তারা আত্মসমর্পণ করবেন।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories