Thursday, July 23, 2026
28.2 C
Kolkata

নিজেকে তৈরি করছে আবান্তিকা

 

বিনোদন প্রতিবেদকঃ রবিউল ইসলাম রুবেল

মনিপুর উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর মেধাবী ছাত্রী আবান্তিকা রহমান। শুধু একজন মেধাবী ছাত্রী নয়।পাশাপাশি একজন দক্ষ শোবিজ শিশু তারকা।পড়াশোনার পাশাপাশি নিজের প্রতিভার প্রকাশ করেছে অভিনয় এবং মডেলিং এর মাধ্যমে। আবান্তিকা রহমান নামের এই শিশু অভিনেত্রী ১৯ জুন ২০১০ সালে জন্মগ্রহণ করে।বাবা মায়ের দুই সন্তান আদ্রিতা রহমান ও আবান্তিকা রহমান। বড় বোন বিবিএ তে পড়াশোনা করছেন।২০১৮ সালে আবান্তিকা নিজের প্রতিভার প্রকাশ করে ইউটিউব নাটক বেঈমানের মাধ্যমে। শোবিজ অঙ্গনে পথ চলা শুরু হয় তার।শোবিজে পদার্পণ নিয়ে আবান্তিকার মা কথা বলেন বিনোদন প্রতিবেদক রবিউল ইসলাম রুবেলের সাথে।

তিনি বলেন- আবান্তিকা খুব চঞ্চল টাইপের মেয়ে।ছোট বেলা থেকেই অভিনয় নাচ গান নিয়ে খুব আগ্রহ দেখতে পাই তার মাঝে। তাই ভাবলাম সে যে বিষয় নিয়ে আগ্রহী, যেটাতে সে ভাল করবে তাই তাকে করতে দেয়া উচিৎ। অন্যথায় তার ব্রেনের উপর চাপ পড়বে। কোনো শিশুকেই বাবা মায়ের নিজের ইচ্ছা চাপিয়ে দেয়া উচিৎ নয়। যদিও আমরা সব সময় বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেই “বড় হয়ে ডক্টর হবে,ইঞ্জিনিয়ার হবে,পুলিশ হবে ইত্যাদি ইত্যাদি। এটা একিবারে ঠিক না।এতে করে তার নিজের প্রতিভার আত্মপ্রকাশ করতে পারে না।আমাদের উচিত এসব না করে তারা যেটাতে দক্ষ, যেটা করতে ভালবাসে তাই করতে দেয়া।অন্য অন্য দেশে তাকালে দেখা যায় বাবা মায়েরা বাচ্চাদের নিজেদের ইচ্ছে চাপিয়ে দেয় না। যার ফলে তারা তাদের মত করে অনেক ভাল কিছু করে।যা আমরা কল্পনা করতে পারি না।

শিশু শিল্পী আবান্তিকা বলে- আমি অনেক কিছু হতে চাই।ডাক্তার হব,অভিনয় করব,নাচ করব,মডেলিং করব।তবে আমি তার আগে একজন প্রকৃত মানুষ হতে চাই।আমার প্রিয় বিষয় হল গনিত এবং বাংলা।
বাংলা প্রিয় কেন এমন প্রশ্নে এই ক্ষুদে তারকা বলে- ” আমার বাংলা প্রিয় কারণ বাংলা আমার মায়ের ভাষা।বইয়ের মধ্যে পড়েছি বাংলা ভাষার জন্য অনেক আন্দোলন করেছেন ভাষা প্রেমিকরা।এমনকি জীবন দিয়েছেন তারা।তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা স্বাধীন ভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি।তাই সবার আগে বাংলা আমার প্রিয়।
ছোট পর্দায় এবং বড় পর্দায় কোন অভিনেতা অভিনেত্রী পছন্দ এমন প্রশ্নের জবাবে আবান্তিকা বলে-ছোট পর্দায় সবার প্রথমে আফরান নিশো ভাইয়া আর অভিনেত্রীদের মধ্যে সাফা কবির।আর বড় পর্দায় সিয়াম আহমেদ ভাইয়া আর পুজা চেরি আপু।

আবান্তিকার মা আরো বলেন-আমি আবান্তিকাকে এখন থেকে তৈরি করছি।আগে যদি তৈরি না হয় তাহলে দেখা যাবে কয়েকদিন কাজ করে হারায় যাবে।আমি চাইনা এমন হোক।তাই বেশি কাজ করতে দিচ্ছি না।অনেক কাজের অফার পাই।কিন্তু বেছে বেছে আর ভাল মানের কাজ করাচ্ছি।কারণ কাজের মানের উপর অনেক কিছু নির্ভর করে। যেসব কাজে মধ্যে চরিত্রে ভিন্নতা আছে চরিত্রের গুরুত্ব আছে সেগুলো করানোর চেষ্টা করি।নায়িকা নয় একজন দক্ষ অভিনেত্রী বানাতে চাই। আমি চাই আবান্তিকা ভাল কাজ করুক।মাসে না হলে বছরে একটা কাজ করুক।তাতে তার নাম থাকবে।জানি না কতটা অর্জন করতে পারবে।তবে গুনগত কাজ ছাড়া কোন কাজ করাতে চাই না।

আবান্তিকার কিছু জনপ্রিয় কিছু বিজ্ঞাপন হল- লাইফবয়ের থিম সং,বোম্বে সুইটস।এছাড়াও অনেক ভাল জনপ্রিয় কাজ রয়েছে।সবার কাছে দোয়া কামনা করেছেন আবান্তিকার মা।তিনি তার মেয়ের পাশে থাকার জন্য বিশেষ ভাবে বলেছেন।

শুভ কামনা রইল এই ক্ষুদে তারকার জন্য।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories