Saturday, September 5, 2026
28 C
Kolkata

শনিবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন লাভপুরের বিদায়ী তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম।

বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের রাজনীতিতে বড় চমক। বিজেপি-র টিকিট না পেয়ে শনিবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন লাভপুরের বিদায়ী তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম।

বোলপুর মহকুমা শাসকের দফতরে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশের পরে মনিরুল দাবি করেন, ভোটে তিনিই জিতবেন। বলেন, ”লাভপুরে ব্যক্তি মনিরুল ইসলামের নামে ভোট হবে। আর যারা দু’নম্বরে, তিন নম্বরে থাকবে তারা ভাববে।”

২০১১ এবং ২০১৬-র বিধানসভা ভোটে লাভপুর থেকে তৃণমূলের টিকিটে জয়ী মনিরুল ২০১৯-এর লোকসভা ভোটের পর বিজেপি-তে যোগ দিয়েছিলেন। কিন্তু জেলা বিজেপি-র একাংশের তীব্র প্রতিবাদের জেরে তাঁকে দলীয় কর্মসূচি থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেয় দলের রাজ্য নেতৃত্ব।

বীরভূম জেলা রাজনীতিতে বরাবরই বিতর্কিত লাভপুরের বিধায়ক মনিরুল। বার বার বিতর্কে জড়িয়েছেন। এক সময় ছিলেন ফরওয়ার্ড ব্লকে। পরে তৃণমূলে যোগ দেন। গ্রাম্য বিবাদের জেরে ৩ জনকে খুনে মদত দেওয়ার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। মনিরুল নিজে প্রকাশ্যে, ৩ জনকে ‘পায়ের তলে পিষে’ মেরে ফেলার কথাও বলেছিলেন।

এক সময় তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতা ছিলেন মনিরুল। পরে দু’জনের সম্পর্কের অবনতি হয় বলে জেলা তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে। লাভপুরের তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ, বিজেপি-র মদতেই নির্দল হিসেবে লড়তে নেমেছেন মনিরুল।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories