Tuesday, March 10, 2026
24.2 C
Kolkata

বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যু ২৭

বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যু ২৭

পারভেজ হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল বিভাগীয়): বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট ১২৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৫৬ জন ও মৃত্যু হয়েছে ২৭ জনের।
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে মোট ৮৯ জনের করোনা সনাক্ত হয়েছে।
গত ১০ মার্চ থেকে বিভাগের ছয় জেলায় মোট ১৬ হাজার ৮৭৩ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৫ হাজার ৪৯০ জনকে। এর মধ্যে ১৩ হাজার ৪৪ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা ৯৪৩ জন। এরইমধ্যে ৪৫০ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা সনাক্ত হয়ে মারা গেছে ১৪ এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৩৫!
এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৮১০ জন, পটুয়াখালীতে ১২৫ জন, ভোলায় ৮৬ জন, পিরোজপুরে ৯৯ জন, বরগুনায় ১০০ জন ও ঝালকাঠিতে ৭৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বিভাগে মোট ৩৩৬ জন করোনা পজেটিভ রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

এছাড়া মৃত্যু হওয়া করোনা পজেটিভ ২৭ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ১০ জন, পটুয়াখালীতে ৭ জন, পিরোজপুরে ৩ জন, ঝালকাঠিতে ৩ জন, ভোলা ও বরগুনায় রয়েছেন ২ জন করে।

স্বাস্থ্য বিভাগ কর্তৃক ঘোষিত জোন সমূহের মধ্যে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুরকে রেড জোন এবং ভোলা ও ঝালকাঠিকে ইয়েলো জোন দেখানো হয়েছে।

Hot this week

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Topics

রমজান মাসে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে এক ইমামের উপর নৃশংস হামলা, গ্রেফতার ১

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলায় ইমামের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে...

Related Articles

Popular Categories