মোঃরেজাউল ইসলাম
জেলা প্রতিনিধি,
র্যাবের মাদক বিরোধী অভিযানে চুয়াডাঙ্গা হাতিকাটা থেকে শীর্ষ মাদক ব্যাবসায়ী লিটন আলীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে ঝিনাইদহ র্যাব-৬’র একটি দল। আটককৃত লিটন আলী (৪০) মেহেরপুর জেলার গাংনীর করমদী এলাকার আইয়ুব আলীর ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল দুপুর ১২ টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় হাতিকাটা ফিউচার মাস্ক তৈরীর প্রতিষ্ঠানের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ লিটন আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন আলীর নিকট থেকে একটি মোবাইল সেট ও দুইটি সিম উদ্ধার করা হয়।


