Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হল মামলা

এনবিটিভি ডেস্ক: আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হল মামলা। জানা যাচ্ছে, বিহারের পাটাহি এলাকার এক বাসিন্দা মুজাফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলা দায়ের করেছেন।  আগামী ২৪ জুন এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

এই নিয়ে বিহারের মুজাফরপুরের  চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দ্বিতীয় পিটিশন দায়ের হল। গত সপ্তাহেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবী করণ জোহর, একতা কাপুর, সলমন খান, সঞ্জয়লীলা বনশালি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলাতেও রিয়া চক্রবর্তীর নাম রয়েছে বলে জানা যায়। রিয়ার বিরুদ্ধে সুধীর কুমার ওঝা সুশান্তকে আর্থিক ও মানসিক ভাবে শোষণের অভিযোগ এনেছিলেন। রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) ও ৪২০ (প্রতারণা) ধারায় মামলা দায়ের হয়।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুম্বই পুলিস রিয়া চক্রবর্তীকে প্রায় ১১ ঘণ্টা জেরা করে বলে জানা যায়। জেরায় রিয়া পুলিসকে সুশান্তের সঙ্গে তাঁর ঝগড়ার কথা স্বীকার করেছেন বলেও জানা যায়। আরও একটি সূত্র বলছে সুশান্তের পরিবারও রিয়াকে বিশেষ পছন্দ করছিলেন না। সুশান্তের শেষকৃত্যে যাতে রিয়া না থাকেন, সেকথাও স্পষ্ট করে দিয়েছিলেন তাঁরা।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories