Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

বিলকিস বানুকে ধর্ষণকারীদের রোববারের মধ্যে কারাগারে যেতে হবে

ভারতে বিলকিস বানুকে ধর্ষণে সাজা থেকে মুক্তিপ্রাপ্ত ১১ অপরাধীকে আগামী রোববারের মধ্যে কারাগারে যেতে হবে বলে জানিয়েছে সুপ্রীম কোর্ট।
সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালত বলেন, আত্মসমর্পণ করার মেয়াদ বৃদ্ধির জন্য তেমন কোনো জোরালো ও যুক্তিগ্রাহ্য কারণ দেখানো হয়নি। সবাইকে রোববারের মধ্যেই কারাগারে ফিরে যেতে হবে।

২০২২ সালের ১৪ আগস্ট গুজরাট সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হলে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। বিলকিস বানুও মামলা করে জানিয়েছিলেন, মুক্তির খবর তাঁকে পর্যন্ত দেওয়া হয়নি।

সুপ্রীম কোর্ট জানায়, মুক্তিদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতাই গুজরাট সরকারের নেই। কারণ, মামলার বিচার হয়েছিল মহারাষ্ট্রে। মহারাষ্ট্র সরকারই সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত। অপরাধীদের আত্মসমর্পণের জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছিল। ২১ জানুয়ারি, রোববার সেই সময়সীমা শেষ হবে। সেই দিনের মধ্যেই অপরাধীদের জেলে যেতে হবে।

২০০২ সালে গোধরা দাঙ্গার সময় ২১ বছর বয়সী বিসকিস বানু ওই ১১ জনের ধর্ষণের শিকার হন। তখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories