তফসিলি বর্ণের সদস্যরা যারা ইসলামে ধর্মান্তরিত হয়েছে তাদের হিন্দুদের মত সংরক্ষণ সুবিধার জন্য বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
তিনি বলেন, সরকার আইনি বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করার পর ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়া সম্প্রদায়ের জন্য সংরক্ষণ বাড়ানোর অনুরোধ বিবেচনা করবে। পিছিয়ে পড়া গোষ্ঠীর স্বার্থ রক্ষায় সরকারের অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেন তিনি।
ডিএমকে সরকার ‘আদি দ্রাবিড়,’ ‘অগ্রসর শ্রেণী,’ ‘অধিক পশ্চাৎপদ শ্রেণীর জন্য যে ব্যবস্থা নিয়েছে তার ভিত্তিতেই মুসলিম সম্প্রদায়ের জন্যেও ব্যবস্থা নিবে।


