Saturday, June 20, 2026
38.4 C
Kolkata

কৃষক আন্দোলনে তরুণ নিহতের ঘটনায় কেন্দ্রকে দুষছেন নেতারা

কৃষকদের আন্দোলন চলাকালে ২১ বছর বয়সী এক বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেছে সম্মিলিত কিষাণ মোর্চা।

কৃষকদের অভিযোগ, বাথিন্দা জেলার বাসিন্দা শুভকরন সিং হরিয়ানা পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সরকার কোন পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন তারা।

নিহত শুভকরন ছোট একটি টুকরো জমিতে চাষ করে তার অসুস্থ বাবার দেখাশোনা করতেন।

সম্মিলিত কিষাণ মোর্চার মুখপাত্র জগতার সিং বাজওয়া বলেন, এই হত্যাকান্ড কৃষক পরিবারগুলির জীবিকার উপর একটি নৃশংস আক্রমণ। ২০২১ সালের চুক্তি বাস্তবায়নে ব্যর্থতাই বর্তমান সংকটের মূল কারণ।

মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষনা দিয়েছেন তিনি।। শুভকরন সিংয়ের মৃত্যুর জন্য দায়ী কর্মকর্তা বা ব্যক্তিদের কঠোর ব্যবস্থার মুখোমুখি হতে হবে, মান বলেছেন।

কংগ্রেসের প্রাক্তন প্রধান রাহুল গান্ধীও শুভকরন সিংয়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Hot this week

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

যুদ্ধবিরতির ঘোষণা, তবু থামেনি হামলা! ইজরায়েল-হিজবুল্লাহ সংঘাতে ফের উত্তেজনা লেবাননে

ইজরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘদিনের সংঘাতের মাঝে নতুন করে...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories