Sunday, October 25, 2026
25 C
Kolkata

জ্ঞানবাপীর তহখানায় পুজোর অনুমতি এলাহাবাদ হাইকোর্টের

জ্ঞানবাপী মসজিদের তহখানায় পুজো আরতি করতে পারবেন হিন্দুরা। মুসলিম পক্ষের এ বিষয়ে আপত্তির আবেদন খারিজ করে রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

এর আগে বারাণসী জেলা আদালত তহখানায় পুজোর অনুমতি দিলে হাইকোর্টে যায় অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি (এইএমসি) কতৃপক্ষ। সেই দাবি খারিজ করে দিয়েই হিন্দুদের পুজো ও আরতি করার অনুমতি দিল আদালত।

এ ব্যাপারে হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু জৈন বলেন, ওই জায়গায় বরাবর পুজো হত। ১৯৯৩ সালে তা বন্ধ করে দেয়া হয়। আদালতে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল আদালতে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রাজ্য সরকার ঠিক রাখবে।

এদিকে এআইএমসি জানিয়েছে তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাবে।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories