Sunday, June 7, 2026
35.2 C
Kolkata

রামদেবকে তলব করেছেন সুপ্রিম কোর্ট

আদালত অবমাননার অভিযোগে পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার কর্ণধার যোগগুরু রামদেবকে তলব করেছেন সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এ আদেশ দেন। পরবর্তী শুনানিতে রামদেব ও তাঁর সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আচার্য বালকৃষ্ণকে আদালতে সশরীর হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে গত মাসে আদালত অবমাননার অভিযোগের পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থাকে নোটিশ দিয়ে তলব করে সুপ্রিম কোর্ট। কিন্তু আদালতে হাজিরা না দিয়ে সংস্থাটি সংবাদ সম্মেলন করে সেই অভিযোগের জবাব দেয়।

সংস্থাটিরএই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ও আসানুদ্দিন আমানুল্লা। কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েরামদেব ও বালকৃষ্ণকে পরবর্তী শুনানির দিন ব্যক্তিগতভাবে হাজির থাকার নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, ওষুধের বিজ্ঞাপনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে
পতঞ্জলির বিরুদ্ধে । ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) তাদের বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

সংস্থাটির অভিযোগ, কোভিডের সময় আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও প্রতিষেধক নিয়ে রামদেবের সংস্থা অবৈজ্ঞানিক ও মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। মিথ্যা বিজ্ঞাপনী প্রচারের মাধ্যমে  ‘করোনিল কিট’ বিক্রি করে পতঞ্জলি ২৫০ কোটি রুপি মুনাফা করেছে।

এই মামলা দায়েরের পরই পতঞ্জলির বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধের নির্দেশ দেয় সুপ্রীম কোর্ট।

Hot this week

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

Topics

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

Related Articles

Popular Categories