Sunday, October 25, 2026
24 C
Kolkata

মমতার ওপর ক্ষোভ ঝাড়লেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল

এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ ঝাড়লেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এ সময় তিনি মমতার রাজনীতিকে ‘নোংরা’ বলে উল্লেখ করেন।

সোমবার কেরালা রাজ্য থেকে ফেরার পর কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের কাছে বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাকে রাজনীতিতে টেনেছেন এমন সময়, যখন দেশে নির্বাচন চলছে। তিনি আমার বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে, অপমানজনক মন্তব্য করেছেন। আমি আপনাদের বলতে বাধ্য হচ্ছি যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নোংরা। আমি এই দিদিগিরি কখনই মেনে নেব না।’

উল্লেখ্য, রাজ্যপাল হয়ে সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গে আসেন ২০২২ সালের ২৩ নভেম্বর। শুরু থেকেই মমতার তৃণমূল কংগ্রেসের সঙ্গে মধুর সম্পর্ক ছিল না রাজ্যপালের। তৃণমূল সব সময়ই রাজভবনকে বিজেপির কার্যালয় হিসেবে আখ্যা দিয়ে আসছে।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories