Friday, March 6, 2026
28.9 C
Kolkata

প্রণাম না করায় ৩০’র বেশি ছাত্রছাত্রীকে মারধরের! ওড়িশার শিক্ষিকাকে করা হলো বরখাস্ত

বিজেপি শাসিত ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বেতনোটি ব্লকের খন্ডদেউলা সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে এক সহকারী শিক্ষিকা শুকান্তি করকে ৩১ জন ছাত্রছাত্রীকে মারধরের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, স্কুলের প্রার্থনার পর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা ক্লাসে ঢোকার সময় শিক্ষিকা শুকান্তি করকে প্রণাম না করায় তাদের মারধর করেন। এই ঘটনার খবর পেয়ে অভিভাবকেরা স্কুলে আসেন ও শিক্ষিকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্কুল পরিচালনা কমিটির তদন্তে জানা যায়, এক ছাত্রের হাত ভেঙেছে এবং এক ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।
অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে শিক্ষা দফতর তদন্তে নামে এবং তদন্ত কমিটিতে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক পূর্ণচন্দ্র ওঝা, বেটনোটি ব্লকের শিক্ষা আধিকারিক বিপ্লব কর, ক্লাস্টার রিসোর্স সেন্টারের কো-অর্ডিনেটর দেবাশীষ সাহু এবং স্কুল পরিচালনা কমিটির সদস্যরা। তদন্তে শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রশাসন তাকে সাময়িক ভাবে বরখাস্ত করে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে শিক্ষিকার এমন আচরণের তীব্র নিন্দা উঠে এসেছে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories