Saturday, September 5, 2026
28 C
Kolkata

দিল্লির এক আশ্রম প্রধানের বিরুদ্ধে উঠে এলো যৌন হেনস্থার অভিযোগ!

দিল্লির একটি নামকরা ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের কয়েকজন ছাত্রী দক্ষিণ দিল্লির এক আশ্রম প্রধান স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। তিনি ‘স্বামী পার্থসারথি’ নামেও পরিচিত বলে জানা যায়। এই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তাকে ধরার জন্য অভিযান চালাচ্ছে। পুলিশ জানায়, ‘শ্রী শারদা ইন্সটিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট’-এ ই ডব্লিউ এস স্কলারশিপে পড়া ১৭ জন ছাত্রী অভিযোগ করেছেন, স্বামী চৈতন্যানন্দ অশ্লীল ভাষা ব্যবহার করতেন, অশ্লীল মেসেজ পাঠাতেন এবং বলপূর্বক স্পর্শ করতেন। তারা আরও বলেন, আশ্রমের মহিলারা অভিযুক্ত সাধুকে মদদ দিতেন এই কাজে এবং ছাত্র-ছাত্রীদের উপর চাপ দিতেন তার কথা মেনে চলার জন্য।

এই ঘটনার তদন্তে ৩২ জন ছাত্র-ছাত্রী এবং কর্মীদের বক্তব্য নেওয়া হয়। ১৬ জন ছাত্রীর বক্তব্য ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হয়েছে। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছেন এবং অভিযুক্তের সম্ভাব্য ঠিকানায় তল্লাশি চালিয়েছেন। এছাড়া, ইন্সটিটিউটের বেসমেন্টে একটি ভলভো গাড়ি পাওয়া যায়, যাতে ভুয়া কূটনৈতিক নম্বর প্লেট ছিল। জানা গেছে, সেটি চৈতন্যানন্দ ব্যবহার করতেন। গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনায় একটি আলাদা মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্ত যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সে জন্য বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়েছে। তদন্তে ডিজিটাল প্রমাণ ও কল রেকর্ডও সংগ্রহ করা হয়েছে। এদিকে শৃঙ্গেরি শারদা পীঠম একটি বিবৃতিতে জানিয়েছে, চৈতন্যানন্দের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই এবং তার কর্মকাণ্ডের দায় তারা নিচ্ছেন না।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories