Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

ফের এসআইআর আতঙ্কে মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু! মানসিক চাপে ব্রেন স্ট্রোক বলে দাবি পরিবারের

দক্ষিণ ২৪ পরগনার কুলপি থেকে বীরভূম পর্যন্ত ছড়িয়ে পড়েছে এসআইআর আতঙ্ক। এবার কুলপিতে এক শিক্ষকের মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মৃত শিক্ষকের নাম শাহাবুদ্দিন পাইক (৪৫)। তিনি ঢোলাহাটের কিশোরপুর হাই মাদ্রাসার শিক্ষক ছিলেন। পরিবার দাবি, এসআইআর ঘোষণার পর থেকেই মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। ২০০২ সালের ভোটার তালিকায় নিজের এবং স্ত্রীর নাম না থাকায় গভীর মানসিক চাপে ছিলেন বলে পরিবারের বক্তব্য।
গত শনিবার ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহাবুদ্দিন। তড়িঘড়ি তাকে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। টানা পাঁচ দিন আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের দাবি, “নাম না থাকায় ভীষণ চিন্তা করছিলেন, সেই আতঙ্কই তাকে কাবু করে দিল।”

রাতেই পরিবারের পাশে দাড়াতে যান মথুরাপুরের তৃণমূল সাংসদ ও কুলপির বিধায়ক। তাদের অভিযোগ, এসআইআর আতঙ্কই এই মৃত্যুর কারণ। তবে বিজেপির দাবি, তৃণমূল মিথ্যা প্রচার করছে। “যেখানে মৃত্যু হচ্ছে, সেখানে তৃণমূল এসআইআর আতঙ্কের গল্প জুড়ে দিচ্ছে,” পাল্টা মন্তব্য পদ্ম শিবিরের। একই ধরনের অভিযোগ উঠেছে বীরভূমেও। সিউড়ির বাসিন্দা বিমান প্রামাণিকের (বাড়ি সাঁইথিয়ায়) মৃত্যুতেও তৃণমূল দাবি করছে, তিনি এসআইআর আতঙ্কের শিকার। পরিবার জানায়, ২০০২ সালের ভোটার তালিকায় তার পদবী ভুল লেখা ছিল। এই ভুল দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এছাড়াও বহরমপুরে এক হকারের আত্মহত্যার ঘটনাতেও একই অভিযোগ তুলেছে তৃণমূল।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories