Saturday, September 5, 2026
28 C
Kolkata

প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন এস জয়শংকর

মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে খালেদা জিয়ার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং এক মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার সরকারি ছুটিও দেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউতে তাঁর জানাজা পড়ানো হবে। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তাঁর স্বামী ও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই খালেদা জিয়াকে সমাহিত করা হবে।

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ঢাকায় আসবেন। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ভারতের পক্ষ থেকে তিনিই শেষকৃত্যে উপস্থিত থাকবেন। এছাড়া পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ বিভিন্ন দেশের নেতারাও জানাজায় যোগ দেবেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories