Friday, July 24, 2026
26 C
Kolkata

ট্রাকের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

সফিকুল আলম,এনবিটিভি,মালদা: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক বাইক চালকের।আহত হয়েছে বাইক আরোহীও। মৃতের নাম আসলাম আলি। বয়স ২১। বাইক চালক আসলাম আলি ও বাইক আরোহী নাসিরুদ্দিনের(৩৫) দুই জনের বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা এলাকায় । ঘটনাটি ঘটেছে দুপুর দুটো নাগাদ চাঁচলগামী জাতীয় সড়কে ভিঙ্গল জিপির জাবরা এলাকায়। স্থানীয়রা বাইক চালক ও আরোহীকে রক্তাক্ত অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চালকের মৃত্যু হয়েছে।আরোহী চাঁচল সুপার স্পেশাললিটি হাসপাতালে চিকিৎসাধীন। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক। ট্রাক চালক পলাতক বলে খবর। ট্রাকটি উদ্ধার করে নিয়ে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

আসলাম আলি চাঁচল থেকে বাইকের যন্ত্রাংশ কিনে বাইক নিয়ে আসার পথে ৮১ নং জাতীয় সড়কে পেছন দিক দিয়ে একটি ট্রাক বাইকটিকে ধাক্কা মারলে বাইক সহ চালক ও আরোহী দুই জনে দূরে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে তাদের কে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছানোর আগেই চালক মারা যান।চালকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories