Tuesday, September 8, 2026
27 C
Kolkata

অঞ্জনা ওম কাশ্যপকে নিয়ে মন্তব্যে বিপাকে খান স্যার, দিল্লি হাই কোর্টে দু কোটি টাকার মানহানির মামলা

জনপ্রিয় ইউটিউবার ও শিক্ষাবিদ ফৈজল খান, যিনি ‘খান স্যার’ নামে পরিচিত, তাঁর বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মানহানির মামলা দায়ের করেছেন আজ তক-এর সাংবাদিক ও ম্যানেজিং এডিটর অঞ্জনা ওম কাশ্যপ এবং সংবাদমাধ্যম সংস্থা টিভি টুডে নেটওয়ার্ক। মামলায় তাঁদের পক্ষ থেকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, সাম্প্রতিক একটি বিতর্কের জেরে খান স্যার অঞ্জনা ওম কাশ্যপ সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছেন যা তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন অঞ্জনা ওম কাশ্যপ এবং টিভি টুডে নেটওয়ার্ক।

ঘটনার সূত্রপাত জাতীয় স্তরের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি (NEET-UG) নিয়ে এক টেলিভিশন আলোচনাকে কেন্দ্র করে। ওই অনুষ্ঠানে অঞ্জনা ওম কাশ্যপ অনলাইন শিক্ষকদের একাংশের সমালোচনা করেন। তাঁর বক্তব্য ছিল, অনেক অনলাইন শিক্ষক এমন বিষয়ে মন্তব্য করছেন যা তাঁদের দক্ষতার ক্ষেত্রের বাইরে। পাশাপাশি তিনি কিছু অনলাইন শিক্ষকের কার্যকলাপ নিয়েও প্রশ্ন তোলেন।

এরপর একটি ভিডিও বার্তায় খান স্যার অঞ্জনা ওম কাশ্যপের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, সাংবাদিক হিসেবে অঞ্জনা ভুয়ো খবর ছড়াচ্ছেন। পাশাপাশি তাঁকে সরকারপন্থী বলে কটাক্ষও করেন। এই মন্তব্যগুলিকেই মানহানিকর বলে দাবি করেছেন মামলাকারীরা।

উল্লেখ্য, চলতি বছরে নিট-ইউজি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলিতে স্নাতক স্তরের ভর্তির জন্য আয়োজিত সিইউইটি-ইউজি (CUET-UG) পরীক্ষা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। পরীক্ষার পরিচালনা এবং মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে বহু অভিযোগ সামনে এসেছে।

বিশেষ করে নিট-ইউজি পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। অভিযোগের ভিত্তিতে পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ১২ মে পরীক্ষাটি বাতিল করার সিদ্ধান্ত নেয়। এর আগে ৩ মে অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।

অন্যদিকে, সিবিএসই-র দ্বাদশ শ্রেণির উত্তরপত্র মূল্যায়নের অনলাইন পদ্ধতি নিয়েও নানা অভিযোগ উঠেছে। অনেক ছাত্রছাত্রী দাবি করেছেন, বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা উত্তরপত্রের স্ক্যান কপি তাঁদের নিজের হাতের লেখার সঙ্গে মিলছে না। ফলে মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। পুনর্মূল্যায়নের আবেদন করতেও অনেক পরীক্ষার্থী প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগ।

এদিকে, দিল্লি হাই কোর্টে দায়ের হওয়া মামলায় অঞ্জনা ওম কাশ্যপ ও টিভি টুডে নেটওয়ার্ক আদালতের কাছে আবেদন জানিয়েছে যাতে খান স্যার তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সংশ্লিষ্ট ভিডিও ও মন্তব্য সরিয়ে দেন। সোমবার বিচারপতি নীনা বানসাল কৃষ্ণের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

Hot this week

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Topics

‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে...

Related Articles

Popular Categories