Sunday, August 9, 2026
27.8 C
Kolkata

মিড-ডে মিলের দায়িত্বে ইসকন! তবে কি কলকাতার পড়ুয়াদের পাতে আর জুটবে না ডিম?

কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলির মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া হচ্ছে— সোমবারের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের এই ঘোষণাতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রশ্ন উঠছে, আমিষপ্রধান বাংলায় কলকাতার পড়ুয়ারা কি এবার দুপুরের খাবারে ডিম বা প্রাণিজ প্রোটিন থেকে বঞ্চিত হতে চলেছে? তবে কি এ রাজ্যেও এবার গুজরাত মডেলের নিরামিষ খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়া হচ্ছে?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য এই পদক্ষেপকে ‘পাইলট প্রজেক্ট’ উল্লেখ করে জানিয়েছেন, ইসকনের খাবারের মান অত্যন্ত উন্নত। কিন্তু শিক্ষামহলে উদ্বেগ কাটছে না। স্কুলশিক্ষা দফতরের নিয়ম অনুযায়ী সপ্তাহে অন্তত একদিন ডিম দেওয়া বাধ্যতামূলক। শিক্ষকদের একাংশের প্রশ্ন, সম্পূর্ণ নিরামিষাশী এক সংস্থার হাতে দায়িত্ব গেলে কি জোর করে শিশুদের খাদ্যাভ্যাস বদলে দেওয়া হবে? বৈষম্যের প্রশ্ন তুলে নিখিলবঙ্গ শিক্ষক সমিতিও সরব হয়েছে যে, একই রাজ্যে জেলার পড়ুয়ারা ডিম-মাংস পাবে আর কলকাতার শিশুরা নিরামিষ খাবে কেন?

খাদ্যাভ্যাসের পাশাপাশি জড়িয়ে রয়েছে রুটিরুজিও। বহু স্কুলে বর্তমানে রাঁধুনিরা কাজ করছেন। ইসকনের ‘অক্ষয় পাত্র’ প্রকল্প নিজেরা খাবার সরবরাহ করলে এই স্বনির্ভর মহিলাদের চাকরি থাকবে তো? যদিও সরকার তাঁদের ভাতা বাড়িয়ে ৩ হাজার টাকা করেছে, তবু কাজ হারানোর ভয় তাড়া করছে তাঁদের।

পাশাপাশি বাজেটে প্রাথমিকের বরাদ্দ পড়ুয়াপিছু ১০ টাকা করা হলেও উচ্চ প্রাথমিকের বরাদ্দ অপরিবর্তিত রাখা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। সব মিলিয়ে, ইসকনকে রান্নার দায়িত্ব দেওয়ার সরকারি সিদ্ধান্ত এবং তার বাস্তবায়ন নিয়ে শিক্ষা দফতর থেকে স্কুলের অন্দর— সর্বত্রই এখন ধোঁয়াশা ও বিতর্কের পারদ তুঙ্গে।

Hot this week

খাস কলকাতায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! উত্তপ্ত বেহালা

বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে বিজেপির অন্দরেই সংঘাতের অভিযোগকে কেন্দ্র...

UPI-তে টাকা কাটার পরিকল্পনার বিরুদ্ধে সরব বামেরা, কেন্দ্রকে সিদ্ধান্ত বদলের দাবি সিপিএমের

সম্প্রতি লোকসভায় ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ বদল আনার...

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, গাঙ্গেয় অঞ্চলে বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা

শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও...

“রাম মন্দিরে দুর্নীতি হয়নি, কেবল টাকা গুনতে গোলমাল…!” জানালো অডিট রিপোর্ট

অযোধ্যার রাম মন্দিরে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কের...

Topics

জয়ন্তীতে রাস্তা তৈরির ভুয়ো বোর্ড, টেন্ডার ছাড়াই রাস্তা তৈরির দাবি ঘিরে উত্তপ্ত এলাকা

বৃহস্পতিবার একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা...

এবার ভারতের ওপর ১০০% শুল্ক চাপাবে আমেরিকা! রুশ তেল কেনার শাস্তি ট্রাম্পের

রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে...

Related Articles

Popular Categories