Sunday, August 9, 2026
27.8 C
Kolkata

আজ বঙ্গ বিধানসভায় পেশ হল নতুন বিজেপি সরকারের বাজেট!

সোমবার বঙ্গ বিধানসভায় বিজেপি সরকার তাদের প্রথম আর্থিক বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই বাজেটে একাধিক বড় ঘোষণা করা হয়েছে। শাসক পক্ষ এই বাজেটকে ‘ডবল ইঞ্জিনে কল্পতরু বাজেট’ বলে উল্লেখ করেছে। ঘোষণাগুলির মধ্যে রয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ ৩৮ শতাংশে উন্নীত করা। আগামী অক্টোবর মাস থেকে এই সুবিধা কার্যকর হবে বলে জানানো হয়েছে।চাকরির ক্ষেত্রেও রাজ্যে এক লক্ষ শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে। পাশাপাশি নিয়োগে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা থাকবে। এর মধ্যে পুলিশ বিভাগে ২০ হাজার এবং শিক্ষা ক্ষেত্রে ৫০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা রয়েছে।এছাড়াও বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ানো হবে। অন্যদিকে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু ও প্রাণীমিত্রদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতনে ৫ হাজার টাকা বৃদ্ধি করার কথা জানানো হয়েছে। খাদ্য সুরক্ষার লক্ষ্যে অন্নপূর্ণা যোজনার জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে বিধায়ক তহবিলের অর্থ ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে।পরিকাঠামো দিক থেকে দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়িতে মেট্রো প্রকল্পের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পুরুলিয়া ও মালদহে নতুন বিমানবন্দর গড়ার কথাও বলা হয়েছে। চিংড়িহাটা থেকে নিউটাউন পর্যন্ত একটি এলিভেটেড করিডর নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ১২০০ কোটি টাকা ব্যয়ে ভাগীরথী সেতু এবং ময়ূরেশ্বর নদীর উপর চার লেনের সেতু তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে।

Hot this week

খাস কলকাতায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! উত্তপ্ত বেহালা

বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে বিজেপির অন্দরেই সংঘাতের অভিযোগকে কেন্দ্র...

UPI-তে টাকা কাটার পরিকল্পনার বিরুদ্ধে সরব বামেরা, কেন্দ্রকে সিদ্ধান্ত বদলের দাবি সিপিএমের

সম্প্রতি লোকসভায় ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ বদল আনার...

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, গাঙ্গেয় অঞ্চলে বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা

শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও...

“রাম মন্দিরে দুর্নীতি হয়নি, কেবল টাকা গুনতে গোলমাল…!” জানালো অডিট রিপোর্ট

অযোধ্যার রাম মন্দিরে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কের...

Topics

জয়ন্তীতে রাস্তা তৈরির ভুয়ো বোর্ড, টেন্ডার ছাড়াই রাস্তা তৈরির দাবি ঘিরে উত্তপ্ত এলাকা

বৃহস্পতিবার একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা...

এবার ভারতের ওপর ১০০% শুল্ক চাপাবে আমেরিকা! রুশ তেল কেনার শাস্তি ট্রাম্পের

রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে...

Related Articles

Popular Categories