Friday, November 13, 2026
26 C
Kolkata

আইআইটি থেকে আইআইএম উত্তরবঙ্গ নিয়ে ঢালাও প্রস্তাব বিজেপি সরকারের

বিজেপি সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গবাসীর জন্য অনেক সুখবর এসেছে। আইআইটি, আইআইএম, মেডিকেল কলেজ থেকে শুরু করে নতুন বিমানবন্দর— একের পর এক উন্নয়নের ঘোষণা করা হয়েছে।

এবার উত্তরবঙ্গের উন্নয়নে বরাদ্দ হয়েছে প্রায় ১,৮২২ কোটি টাকা, যা আগের তুলনায় অনেক বেশি। মালদহ ও বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি হবে। কোচবিহারের বিমানবন্দরও বড় করা হবে। শিলিগুড়ি-জলপাইগুড়িতে মেট্রো চালু করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

শিক্ষায় বড় উপহার— উত্তরবঙ্গে আইআইটি ও আইআইএম তৈরি হবে। তুফানগঞ্জে নতুন মহিলা কলেজ গড়ে উঠবে। স্বাস্থ্য খাতেও জোর দেওয়া হয়েছে। ক্যানসার হাসপাতাল, দার্জিলিঙে সুপার স্পেশালিটি হাসপাতাল ও ট্রমা সেন্টার তৈরি হবে। আলিপুরদুয়ার, কালিম্পং ও দক্ষিণ দিনাজপুরে নতুন মেডিকেল কলেজ হবে।

ক্রীড়া প্রেমীদের জন্য আন্তর্জাতিক স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের ঘোষণা হয়েছে। পর্যটন বাড়াতে ডুয়ার্সকে নতুনভাবে সাজানো হবে। চা শিল্প বাঁচাতে টি-ট্যুরিজমের জমির সীমা ৩০% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে। শিলিগুড়িতে কমন টি প্রসেসিং সেন্টার ও আইটি পার্কের উন্নয়ন হবে।

পাহাড়ি ঝোরা সংরক্ষণে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া কয়েকটি এলাকায় নতুন পুরসভাও গড়া হবে।

এই বাজেট উত্তরবঙ্গের দীর্ঘদিনের অবহেলা দূর করবে বলে আশা করা হচ্ছে।

Hot this week

‘মোদী আমার ফোনে নজরদারি করছেন!’ফোন হাতে নিয়ে ফের প্রকাশ্যে অভিযোগ রাহুল গান্ধীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের ফোনে আড়ি পাতার অভিযোগ...

বক্সার বাঘিনির গর্ভপাতের অভিযোগ ঘিরে বিতর্ক, একাধিকবার ঘুমপাড়ানি গুলি চালানোর ঘটনায় তদন্ত!

ডুয়ার্সের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাঘিনিকে ঘিরে নতুন করে বিতর্ক...

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে নাজেহাল সাধারণ মানুষ, ৬ শতাংশ ছাড়াল দেশের খুচরো মুদ্রাস্ফীতি!

উৎসবের মরশুমের মধ্যেই সাধারণ মানুষের খরচের বোঝা আরও বাড়ল।...

‘উস্কানি ছড়ানোর আশঙ্কা’, ভোটের মুখে সোনম ওয়াংচুকের উপর ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি লেহ প্রশাসনের

লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের উপর নতুন...

Topics

‘মোদী আমার ফোনে নজরদারি করছেন!’ফোন হাতে নিয়ে ফের প্রকাশ্যে অভিযোগ রাহুল গান্ধীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের ফোনে আড়ি পাতার অভিযোগ...

‘উস্কানি ছড়ানোর আশঙ্কা’, ভোটের মুখে সোনম ওয়াংচুকের উপর ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি লেহ প্রশাসনের

লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের উপর নতুন...

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

Related Articles

Popular Categories