Saturday, June 27, 2026
36.2 C
Kolkata

উত্তরবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা! নদীর জল বাড়বে, ধসের আশঙ্কা, কেমন থাকবে দক্ষিণে আবহাওয়া?

দিন কয়েক আগে টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের যে ভয়ংকর দুর্ভোগ হয়েছিল, তার ক্ষত শুকোতে না শুকোতেই ফের অশনি সংকেত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। নদীর জলস্তর বাড়বে, নিচু এলাকা প্লাবিত হতে পারে এবং পাহাড়ি এলাকায় ধস নামার উচ্চ আশঙ্কা রয়েছে। পাহাড়বাসী ও পর্যটকদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।

কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলোতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ, দার্জিলিংসহ অন্যান্য জেলায় হলুদ সতর্কতা। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগ চলতে পারে।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবে এই অবস্থা তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গে আপাতত বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা কম। আকাশ মেঘলা থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদসহ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গেও ঝড়-বৃষ্টি বাড়বে এবং দমকা হাওয়া বইতে পারে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

Hot this week

ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ! এবার মহারাষ্ট্রের স্থগিত টেট

মহারাষ্ট্রে শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতা নির্ধারণের টেট (TET) পরীক্ষা শেষ মুহূর্তে...

NCERT নবম শ্রেণির বই থেকে বাদ সংবিধানের প্রস্তাবনা ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ

জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০-এর আওতায় এনসিইআরটি নবম শ্রেণির সমাজবিজ্ঞান...

১৩ কিমি রাস্তা নির্মাণে খরচ ১৭ কোটি! এক বছরেই চলাচলের অযোগ্য

চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর এলাকায় চোখের সামনেই চলছে...

Topics

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ১০০০! নিখোঁজ ৫০,০০০-এরও বেশি

ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্পে দেশজুড়ে ভয়ংকর বিপর্যয় নেমে এসেছে।...

Related Articles

Popular Categories