Saturday, June 27, 2026
36.2 C
Kolkata

নিজের মন্ত্রকের প্রকল্প থেকেই ৯৯ লক্ষ টাকার ভর্তুকি! কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভাগীরথ চৌধুরীর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

রাজস্থানের ডিডওয়ানা-কুচামন জেলার পীহ গ্রামে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভাগীরথ চৌধুরীর একটি কৃষি প্রকল্পকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, নিজের মন্ত্রকের অধীন একটি প্রকল্প থেকে তিনি প্রায় ১ কোটি টাকার সরকারি ভর্তুকি পেয়েছেন। বিষয়টি সামনে আসতেই স্বার্থের সংঘাত বা ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।পীহ গ্রামের বিস্তীর্ণ কৃষিজমিতে তৈরি হয়েছে আধুনিক কৃষি প্রকল্প। সেখানে রয়েছে কৃত্রিম জলাধার, চারটি বড় পলিহাউস এবং ফলের বাগান। প্রকল্প এলাকায় লাগানো একটি বোর্ডে লেখা রয়েছে যে এটি কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীন জাতীয় উদ্যানপালন বোর্ডের সহায়তায় তৈরি হয়েছে। বোর্ড অনুযায়ী, প্রকল্পের জন্য মোট ভর্তুকির পরিমাণ ৯৯ লক্ষ ৬০ হাজার টাকা, যা প্রকল্প ব্যয়ের ৫০ শতাংশ।এই প্রকল্পটি ‘মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার’ বা এমআইডিএইচ প্রকল্পের আওতায় অনুমোদন পেয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে শাকসবজি ও ফুল চাষকে উৎসাহ দেওয়া হয়। কৃষকদের প্রকল্প ব্যয়ের সর্বাধিক ৫০ শতাংশ পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ ১ কোটি টাকা ভর্তুকি দেওয়ার ব্যবস্থা রয়েছে।সরকারি নথি অনুযায়ী, ভাগীরথ চৌধুরী ২০২৫ সালের ১৫ এপ্রিল এই প্রকল্পের জন্য আবেদন করেন। মাত্র ১৪ দিনের মধ্যে ২৯ এপ্রিল প্রাথমিক অনুমোদন মেলে। এরপর ২০২৬ সালের ১১ মার্চ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এবং ৩০ মার্চ তাঁর ব্যাঙ্ক ঋণ হিসাবে ৯৯ লক্ষ ৩ হাজার টাকার ভর্তুকি জমা পড়ে।প্রকল্পের মোট ব্যয় দেখানো হয়েছে প্রায় ১ কোটি ৯৯ লক্ষ টাকা। এর মধ্যে প্রায় ৪৯ লক্ষ ৮০ হাজার টাকা উদ্যোক্তার নিজস্ব অংশ এবং প্রায় ১ কোটি ৪৯ লক্ষ টাকা একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছে।উল্লেখযোগ্য বিষয় হল, জাতীয় উদ্যানপালন বোর্ডের পরিচালন পর্ষদে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী পদাধিকারবলে সভাপতি এবং কৃষি প্রতিমন্ত্রী পদাধিকারবলে সহ-সভাপতির দায়িত্বে থাকেন। সেই হিসেবে ভাগীরথ চৌধুরী নিজেই ওই বোর্ডের সহ-সভাপতি। যদিও প্রকল্প অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত একটি পৃথক কমিটি নেয়, যেখানে সভাপতি বা সহ-সভাপি সরাসরি সদস্য নন।তবুও বিরোধীরা প্রশ্ন তুলছেন, যে মন্ত্রকের অধীনে প্রকল্প পরিচালিত হয়, সেই মন্ত্রকের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কীভাবে একই প্রকল্পের সুবিধাভোগী হতে পারেন। অনেকের মতে, নিয়ম ভঙ্গ না হলেও এটি নৈতিকতার প্রশ্ন তুলছে।সরকারি তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবর্ষে এই প্রকল্পের আওতায় মোট ৪৬৭টি কৃষি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ৬০টি প্রকল্পে ৫০ লক্ষ টাকার বেশি ভর্তুকি দেওয়া হয়েছে। ভাগীরথ চৌধুরীর প্রকল্পও সেই তালিকায় রয়েছে।এ বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন পাঠানো হলেও তাঁর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মন্ত্রীর দফতরের এক কর্মী জানিয়েছেন, প্রকল্প সংক্রান্ত সমস্ত তথ্য যথাসময়ে সরকারের কাছে জমা দেওয়া হবে।এর আগে ২০১৮ সালেও ভাগীরথ চৌধুরী একই ধরনের ভর্তুকির জন্য আবেদন করেছিলেন। তবে প্রয়োজনীয় নথি দেরিতে জমা পড়ায় সেই আবেদন বাতিল হয়েছিল। একই বছরে তাঁর ছেলের একটি আবেদনও প্রকল্পের নিয়ম না মানার কারণে খারিজ হয়ে যায়। এই ঘটনার পর সরকারি ভর্তুকি বণ্টনের স্বচ্ছতা এবং দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Hot this week

ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ! এবার মহারাষ্ট্রের স্থগিত টেট

মহারাষ্ট্রে শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতা নির্ধারণের টেট (TET) পরীক্ষা শেষ মুহূর্তে...

NCERT নবম শ্রেণির বই থেকে বাদ সংবিধানের প্রস্তাবনা ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ

জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০-এর আওতায় এনসিইআরটি নবম শ্রেণির সমাজবিজ্ঞান...

১৩ কিমি রাস্তা নির্মাণে খরচ ১৭ কোটি! এক বছরেই চলাচলের অযোগ্য

চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর এলাকায় চোখের সামনেই চলছে...

Topics

ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ! এবার মহারাষ্ট্রের স্থগিত টেট

মহারাষ্ট্রে শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতা নির্ধারণের টেট (TET) পরীক্ষা শেষ মুহূর্তে...

NCERT নবম শ্রেণির বই থেকে বাদ সংবিধানের প্রস্তাবনা ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ

জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০-এর আওতায় এনসিইআরটি নবম শ্রেণির সমাজবিজ্ঞান...

১৩ কিমি রাস্তা নির্মাণে খরচ ১৭ কোটি! এক বছরেই চলাচলের অযোগ্য

চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর এলাকায় চোখের সামনেই চলছে...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ১০০০! নিখোঁজ ৫০,০০০-এরও বেশি

ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্পে দেশজুড়ে ভয়ংকর বিপর্যয় নেমে এসেছে।...

Related Articles

Popular Categories