Wednesday, August 19, 2026
29 C
Kolkata

ক্ষমতার আসার পরেই গোষ্ঠীদ্বন্দ্ব! অস্বস্তিতে বঙ্গ বিজেপি

বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জমা দিচ্ছে। এর ফলে একের পর এক শোকজ নোটিশ জারি হচ্ছে। দলের ভিতরে এখন অসন্তোষ বেড়েই চলেছে।

অনেক কর্মী বলছেন, যারা দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন তাদের কোনো শাস্তি হচ্ছে না। অন্যদিকে, যারা দীর্ঘদিন ধরে সংগঠন গড়ে তুলতে খাটছেন, তাদের অনেককে সরিয়ে রাখা হচ্ছে। এক নেতা জানান, “আমরা দলের জন্য অনেক কাজ করেছি। কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন, তাদের কথা মানতে পারছি না বলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

জেলায় এখন পর্যন্ত প্রায় ১০ জন নেতাকে শোকজ করা হয়েছে এবং সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছে। শনিবার গাংপুর ও বর্ধমান শহরের দুই নেতাকে নোটিশ দেওয়া হয়েছে।

সম্প্রতি বর্ধমান-১ পঞ্চায়েতের সাবেক কর্মাধ্যক্ষ স্বরূপ রানার মৃত্যুর ঘটনায় দলের ভিতরে বড় ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, তাকে দলীয় অফিসে ডেকে বিপুল টাকা জরিমানা করা হয়েছিল। পরে তিনি আত্মহত্যা করেন। এই ঘটনায় নয়জন বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
দলের একাংশের বিরুদ্ধে এখনও অনিয়মের অভিযোগ উঠছে। অনেকে বলছেন, অভিযোগ প্রমাণ ছাড়াই শোকজ করা হচ্ছে এবং নোটিশগুলো বাইরে ছড়িয়ে পড়ছে, যা দলের শৃঙ্খলার পক্ষে ক্ষতিকর।

Hot this week

আদানি-বিরোধী সংবাদ পরিবেশনের করায় সাংবাদিক রবি নায়ারের বাড়ি তল্লাশি করল গুজরাট পুলিশ!

সাংবাদিক রবি নায়ারের দিল্লি ও কেরালার বাসভবনে গুজরাট পুলিশের...

‘সনাতনী’ কঙ্গনাকে নিশানা রামদেবের! অভিনেত্রীর মন্তব্যে বিজেপিকে কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ

এক সাক্ষাৎকারে কঙ্গনার মন্তব্য প্রসঙ্গে রামদেব বলেন, দেশের যুবসমাজকে...

বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কুণালের, পানশালায় টাকা ওড়ানোর ভিডিও ভাইরাল

দক্ষিণ কলকাতার বিজেপির সংখ্যালঘু মোর্চার এক নেতাকে ঘিরে সমাজমাধ্যমে...

Topics

আদানি-বিরোধী সংবাদ পরিবেশনের করায় সাংবাদিক রবি নায়ারের বাড়ি তল্লাশি করল গুজরাট পুলিশ!

সাংবাদিক রবি নায়ারের দিল্লি ও কেরালার বাসভবনে গুজরাট পুলিশের...

‘সনাতনী’ কঙ্গনাকে নিশানা রামদেবের! অভিনেত্রীর মন্তব্যে বিজেপিকে কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ

এক সাক্ষাৎকারে কঙ্গনার মন্তব্য প্রসঙ্গে রামদেব বলেন, দেশের যুবসমাজকে...

সিরিয়ার বিমানঘাঁটিতে ইজরায়েলি হামলা, ‘অপ্রয়োজনীয় উত্তেজনা’ বলে সমালোচনা আমেরিকার

সিরিয়ার একটি সামরিক বিমানঘাঁটিতে ইজরায়েলি হামলার ঘটনায় এবার প্রকাশ্যে...

দিলীপ ঘোষের নাম ব্যবহার করে চাঁদা সংগ্রহ! ‘ভারতমাতা’ পুজো ঘিরে বিতর্ক তুঙ্গে

বিজেপির খড়গপুর উত্তর মণ্ডলের নেতৃত্বেই এই অনুষ্ঠানের আয়োজন করা...

‘এক মাস আগেও আমি দেশদ্রোহী ছিলাম’, কেন্দ্রীয় মন্ত্রীর এনডিএ-প্রস্তাবে দীপকের পাল্টা কটাক্ষ

কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অঠওয়ালের রাজনৈতিক প্রস্তাবকে সরাসরি গ্রহণ করলেন...

Related Articles

Popular Categories