Sunday, October 4, 2026
30 C
Kolkata

হাওড়ায় সরকারের অনুষ্ঠানে উপস্থিত আল আমীন মিশনের কর্ণধার নুরুল ইসলাম, রুদ্রনীল ও বিজেপির অন্যান্য নেতা-মন্ত্রীদের সামনে দিলেন ভাষণ

কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় সুবিধাভোগীদের প্রণোদনা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল হাওড়ার শরৎ সদন প্রেক্ষাগৃহে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)-র হাওড়া আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে শুক্রবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রণোদনা বিতরণ কর্মসূচির সরাসরি সম্প্রচার দেখানো হয়। এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ দেওয়া এবং নতুন কর্মীদের আর্থিক সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সুবিধাভোগীদের হাতে প্রণোদনার অর্থ তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী উমেশ রাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রুদ্রনীল ঘোষ। এছাড়াও আল – আমিন মিশনের প্রধান নুরুল ইসলাম, ইপিএফও-র আধিকারিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং প্রকল্পের সুবিধাভোগীরা অনুষ্ঠানে যোগ দেন।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কেন্দ্র সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রকল্পের মাধ্যমে নতুন চাকরির সুযোগ তৈরির পাশাপাশি কর্মীদের সামাজিক সুরক্ষার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগীদের হাতে প্রতীকীভাবে প্রণোদনা প্রদান করা হয়। পাশাপাশি প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। উপস্থিত অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানান এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এমন প্রকল্প আরও মানুষের উপকারে আসবে বলে মত প্রকাশ করেন।

Hot this week

২১-র নির্বাচনের আগে মমতা ব্যানার্জীর পা ভাঙা ‘সাজানো ঘটনা’! বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে...

একাধিক অনিয়মের অভিযোগ, এবার ‘জ্ঞানেশ কুমার’ ফাইল খুলছে কেরালা সরকার!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের...

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

Topics

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

Related Articles

Popular Categories