Wednesday, July 1, 2026
35.4 C
Kolkata

‘পুরো বিষয়টি এখনও পরীক্ষামূলক পর্যায়ে’ – পেট্রোলে ইথানল মেশানো নিয়ে সুপ্রিম কোর্টে আর কী জানালো কেন্দ্র?

জ্বালানির দাম নিয়ন্ত্রণ ও বিদেশি তেলের উপর নির্ভরতা কমাতে পেট্রোলে ইথানল মেশাচ্ছে কেন্দ্র। আখ, ভুট্টা ও অন্যান্য কৃষিজাত পণ্য থেকে তৈরি এই জৈব জ্বালানি দিয়ে গাড়ি চালানোর পরিকল্পনা করছে সরকার। বর্তমানে ২০ শতাংশ ইথানল মেশানো হচ্ছে, ভবিষ্যতে তা ৩০ শতাংশ করার লক্ষ্য। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এই পদক্ষেপ আরও জরুরি হয়ে উঠেছে।

কিন্তু এর ফলাফল কী? গাড়ির ইঞ্জিন নষ্ট হচ্ছে, মাইলেজ কমে যাচ্ছে— এমন অভিযোগ করছেন অনেক চালক। কিছু গাড়িতে এই মিশ্রিত জ্বালানি ব্যবহারই করা যাচ্ছে না বলে নতুন গাড়ি কিনতে হচ্ছে বলেও জানিয়েছেন কেউ কেউ। অর্থনীতিতে কতটা লাভ হবে বা পরিবেশের উপর কী প্রভাব পড়বে, তা নিয়ে এখনও স্পষ্ট উত্তর নেই।

সুপ্রিম কোর্টে এক মামলায় কেন্দ্র স্বীকার করেছে যে, পুরো প্রক্রিয়াটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে। ফলাফল আগামী বছরের মধ্যে পরিষ্কার হবে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের দায়ের করা মামলায় অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এই ইথানল ব্লেন্ডিংয়ের সুফল শিগগিরই বোঝা যাবে।

সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদে আমদানি কমিয়ে দেশীয় কৃষকদেরও লাভবান করা। তবে সতর্কতার সঙ্গে এগোনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Hot this week

‘মাস্টারমাইন্ড অভিষেক, সব জানতেন মমতা’— নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক মিডলম্যান তাপস

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে চাঞ্চল্য ছড়াল তাপস...

গাড়িতে সামান্য ধাক্কা লেগে যাওয়ায় ২০ বছরের এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল গাজিয়াবাদে

গাজিয়াবাদে সামান্য মোটরবাইকের ধাক্কাকে কেন্দ্র করে এক তরুণের মৃত্যুর...

গো-হত্যা নিষিদ্ধ করার আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন তামিলনাড়ু সরকারের

তামিলনাড়ু সরকার মাদ্রাজ হাইকোর্টের গো-হত্যা নিষিদ্ধের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম...

Topics

গাড়িতে সামান্য ধাক্কা লেগে যাওয়ায় ২০ বছরের এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল গাজিয়াবাদে

গাজিয়াবাদে সামান্য মোটরবাইকের ধাক্কাকে কেন্দ্র করে এক তরুণের মৃত্যুর...

গো-হত্যা নিষিদ্ধ করার আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন তামিলনাড়ু সরকারের

তামিলনাড়ু সরকার মাদ্রাজ হাইকোর্টের গো-হত্যা নিষিদ্ধের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম...

অপারেশন সিঁদুর নিয়ে সংসদে সেনা মৃত্যুর তথ্য গোপনের অভিযোগ, রাজনাথ সিংয়ের বিরুদ্ধে জারি স্বাধিকারভঙ্গের নোটিস

অপারেশন সিঁদুর নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী...

রাম মন্দিরে ৪০ দিনে ৭০ বার চুরি! মোদির নীরবতা নিয়ে সরব বিরোধীরা

অযোধ্যার রামমন্দিরে প্রণামী ও দানের অর্থ নিয়ে বিতর্ক আরও...

Related Articles

Popular Categories