Wednesday, July 1, 2026
34.9 C
Kolkata

নদীয়ায় লক্ষাধিক ভোটারের ভাগ্য অনিশ্চিত, বিজেপিও নীরব! উদ্বেগ কবে কাটবে?

নদীয়া জেলায় ভোটার তালিকা নিয়ে সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ। ভোটের আগে বিজেপি ও তৃণমূল দুই দলই মতুয়া ও অন্যান্য সম্প্রদায়ের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু ভোট শেষ হতেই সব প্রতিশ্রুতি হাওয়ায় মিলিয়ে গেছে।

ভোটের আগে তৃণমূল নেতারা বলেছিলেন, বিনামূল্যে আইনজীবী দেওয়া হবে এবং গ্রামে শিবির করে আবেদন করাতে সাহায্য করা হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীও ট্রাইবুনালে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এখন কোনো দলের নেতাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

জেলা প্রশাসনের তথ্য বলছে, ভোটের ঠিক আগে মাত্র ৩৯ জন ছাড়পত্র পেয়েছিলেন। তারপর আর কোনো আপডেট নেই। ফলে এখনও লক্ষাধিক ভোটার অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। নাকাশিপাড়া, হাঁসখালিসহ বিভিন্ন এলাকায় মুসলিম ও মতুয়া সম্প্রদায়ের অনেকের নাম বাদ পড়েছে।

স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান জানান, তাঁদের গ্রামের প্রায় ৪০০ জনের নাম তালিকা থেকে উধাও। আবেদন করা হয়েছে, কিন্তু শুনানির ডাক এখনও আসেনি। মতুয়া সম্প্রদায়ের ব্রজেন অধিকারী বলেন, ট্রাইবুনালে আবেদন করেছি, এখনো কোনো খবর নেই।

নদীয়ায় এসআইআরের সময় ২ লক্ষ ৬৭ হাজার নাম নিয়ে জটিলতা তৈরি হয়। পরে ২ লক্ষ ৮ হাজার নাম বাদ যায়। বিজেপি-তৃণমূল-সিপিএম সব দলই একে অপরকে দোষারোপ করছে, কিন্তু সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছে না।

Hot this week

গান্ধীজির মূর্তির মুখ ও হাত কালো কাপড়ে ঢাকা, ছড়াল উত্তেজনা

রাতের অন্ধকারে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে জাতির জনক মহাত্মা...

নোটিস ছাড়াই উচ্ছেদ! গুজরাটে ফের বুলডোজার অভিযান, মসজিদ-ঘরবাড়ি মিলিয়ে ভাঙা হল ৩০টি স্থাপনা

গুজরাটের কচ্ছ জেলায় সাম্প্রতিক উচ্ছেদ অভিযানকে ঘিরে তীব্র বিতর্ক...

মুসলিমদের বাড়ি ভাড়া না দেওয়ার নির্দেশ উত্তরাখণ্ডের হিন্দুত্ববাদী নেত্রী রাধা সেমওয়াল ধোনির

উত্তরাখণ্ডের দেরাদুনে এক হিন্দুত্ববাদী সংগঠনের নেত্রীর বক্তব্য এবং আচরণকে...

বাংলায় তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন বেণুগোপাল, লক্ষ্য বিজেপিকে হারানো

কলকাতায় কংগ্রেস কর্মী ও নেতৃত্বদের সঙ্গে বৈঠকে এআইসিসি সাধারণ...

Topics

গাড়িতে সামান্য ধাক্কা লেগে যাওয়ায় ২০ বছরের এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল গাজিয়াবাদে

গাজিয়াবাদে সামান্য মোটরবাইকের ধাক্কাকে কেন্দ্র করে এক তরুণের মৃত্যুর...

Related Articles

Popular Categories