Sunday, October 4, 2026
28 C
Kolkata

‘মাস্টারমাইন্ড অভিষেক, সব জানতেন মমতা’— নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক মিডলম্যান তাপস

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে চাঞ্চল্য ছড়াল তাপস মণ্ডলের বক্তব্য। জামিনে মুক্ত হওয়ার পর এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, এই দুর্নীতির নেপথ্যে ছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, অভিষেকের নির্দেশ ছাড়া এত বড় নিয়োগ দুর্নীতি সম্ভব ছিল না। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পুরো বিষয়টি জানতেন বলে দাবি করেছেন তিনি।

তাপস মণ্ডলের দাবি, চাকরি পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা লেনদেন হতো। তিনি বলেন, নিজের কাছে একটি ডায়েরি রাখতেন, যেখানে কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে এবং কাকে দেওয়া হয়েছে, তার হিসাব লেখা থাকত। অভিযোগ, টাকা না পেলে চাকরিপ্রার্থীদের নথি যাচাইয়ের কাজ আটকে রাখা হতো।

তাঁর আরও দাবি, কুন্তল ঘোষের মাধ্যমে টাকা পৌঁছত সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে। পরে সেই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেত বলে তিনি অভিযোগ করেন। তাপসের কথায়, মোট ১৯ কোটিরও বেশি টাকা তিনি দিয়েছেন।

এছাড়াও তাপস মণ্ডল দাবি করেছেন, সায়নী ঘোষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন। তবে সেই ফ্ল্যাট কোথায় বা এ বিষয়ে তাঁর কাছে নির্দিষ্ট কোনও তথ্য নেই বলেও তিনি স্বীকার করেছেন।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তি গ্রেপ্তার হলেও পরে তাঁরা জামিন পান। তাপস মণ্ডলের সাম্প্রতিক এই অভিযোগ নিয়ে এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।

Hot this week

২১-র নির্বাচনের আগে মমতা ব্যানার্জীর পা ভাঙা ‘সাজানো ঘটনা’! বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে...

একাধিক অনিয়মের অভিযোগ, এবার ‘জ্ঞানেশ কুমার’ ফাইল খুলছে কেরালা সরকার!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের...

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

Topics

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

Related Articles

Popular Categories