Tuesday, September 8, 2026
26 C
Kolkata

সকাল থেকে যন্তর মন্তরে বাড়ছে ভিড়, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ! ধর্মেন্দ্রর ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি

দিল্লির যন্তর মন্তর এলাকায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা এখনও পুরোপুরি না কাটলেও বৃহস্পতিবার সকালে পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল। তবে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে আবারও মানুষের ভিড় বাড়তে শুরু করে। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখে। এর ফলে অফিসযাত্রী ও সাধারণ মানুষকে বেশ সমস্যার মুখে পড়তে হয়।

বুধবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যন্তর মন্তর, ইন্ডিয়া গেট-সহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসিয়ে নজরদারিও বাড়ানো হয়েছে, যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়।

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপ জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি চলছে এবং এখনই তা বন্ধ করার কোনও পরিকল্পনা নেই।

একই সঙ্গে তিনি শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অভিজিৎ বলেন, আন্দোলনের লক্ষ্য পূরণ হলেও কোনওভাবেই একজনের জীবনের ঝুঁকি কাম্য নয়। তাই তিনি ওয়াংচুককে অনশন তুলে নেওয়ার আবেদন জানান এবং বলেন, দেশের জন্য তাঁর সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিক্ষোভের মাঝেই সিজেপি-র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বাইরের কিছু লোককে এনে আন্দোলনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করে আন্দোলনের বদনাম করার চেষ্টা চলছে। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

বুধবার সন্ধ্যার পর যন্তর মন্তর এলাকায় হঠাৎ মানুষের সংখ্যা বেড়ে যায়। এরপর কয়েক দফায় উত্তেজনা ছড়ায়। কোথাও পাথর ছোড়ার ঘটনা ঘটে, আবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগও ওঠে। পুলিশের দাবি, কয়েকজন দুষ্কৃতী নিরাপত্তারক্ষীদের লাঠি কেড়ে নিয়ে হামলার চেষ্টা করে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।

উল্লেখ্য, নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীতে আন্দোলন চলছে। এই ইস্যুতে বিরোধী দলগুলিও সরব হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ একাধিক বিরোধী নেতা আটক হন। পরে রাহুল জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারীদের উপর হামলার নিরপেক্ষ তদন্ত এবং এই ঘটনায় প্রধানমন্ত্রীর ক্ষমাপ্রার্থনার দাবিতে তাঁরা অনড় থাকবেন।

অন্যদিকে কেন্দ্রের বক্তব্য, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে সরকার প্রস্তুত। তবে এই ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নড্ডা। ফলে আন্দোলন, রাজনৈতিক চাপ এবং সরকারের অবস্থান—সব মিলিয়ে রাজধানীর পরিস্থিতির দিকে নজর রয়েছে গোটা দেশের।

Hot this week

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Topics

‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে...

Related Articles

Popular Categories