Tuesday, September 29, 2026
28 C
Kolkata

অরুণাচল সীমান্তে চীনের ‘নির্মাণ’! সেতু-রাস্তা তৈরির অভিযোগ চীনের বিরুদ্ধে

তাকসিংয়ের পাঁচটি গ্রামের বিস্তীর্ণ এলাকায় জুনের মাঝামাঝি থেকে এই কাজ চলছে বলে অভিযোগ। স্থানীয় একটি আদিবাসী সংগঠনের সভাপতি কেরু চাদের গত ২৬ জুন জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান। তাঁর দাবি, গত ১০-১৫ বছর ধরে ধীরে ধীরে এলাকায় চীনের প্রভাব বাড়লেও গত কয়েক মাসে পরিস্থিতি আরও গুরুতর হয়েছে। তাঁর অভিযোগ, সীমান্তের প্রায় ১৯-২০ কিলোমিটার ভিতরে চীনা বাহিনী ঢুকে পড়েছে। নির্মাণকাজের কয়েকটি ছবিও প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।

অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার তাকসিং এলাকায় চীনা সেনার ঢুকে পড়ার অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এলাকায় ঢুকে রাস্তা, সেতু ও ক্যাম্প তৈরি করছে।

অভিযোগ পাওয়ার পর ভারতীয় সেনা ঘটনাস্থলের কাছে পৌঁছেছে বলে জানা গিয়েছে। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার তাঁর সঙ্গে স্থানীয় সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আগামী সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনে ভারতে আসার কথা। তার আগে এই অভিযোগ দুই দেশের সম্পর্কে নতুন করে চাপ তৈরি করে কি না, এখন সেটাই দেখার।

কেন্দ্রের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কংগ্রেস নেতা পবন খেরা অবশ্য বিষয়টি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন।

এদিকে, তাকসিংয়ের এক বাসিন্দার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে এলাকার পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। আর এক স্থানীয় মহিলাও চীনা সেনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

Hot this week

আগরায় মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির সামনে বিক্ষোভ, গেটে কালো কালিতে লেখা হল ‘জ্ঞানেশ গদ্দার’

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক চাপ আরও...

SRFTI-তে অনুষ্ঠান ঘিরে তুমুল অশান্তি! পড়ুয়াদের অভিযোগ, ‘ক্যাম্পাসে ঢুকে জঙ্গি বলা হচ্ছে’

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের (SRFTI) ক্যাম্পাসে...

সিগারেট আনতে অস্বীকার, লখনউয়ে জাগরণের অনুষ্ঠানে ১২ বছরের মুসলিম কিশোরকে মারধরের অভিযোগ!

উত্তরপ্রদেশে এক জাগরণের অনুষ্ঠানের সময় সিগারেট এনে দিতে অস্বীকার...

Topics

SRFTI-তে অনুষ্ঠান ঘিরে তুমুল অশান্তি! পড়ুয়াদের অভিযোগ, ‘ক্যাম্পাসে ঢুকে জঙ্গি বলা হচ্ছে’

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের (SRFTI) ক্যাম্পাসে...

সিগারেট আনতে অস্বীকার, লখনউয়ে জাগরণের অনুষ্ঠানে ১২ বছরের মুসলিম কিশোরকে মারধরের অভিযোগ!

উত্তরপ্রদেশে এক জাগরণের অনুষ্ঠানের সময় সিগারেট এনে দিতে অস্বীকার...

‘এগুলো শুধুমাত্র উপনির্বাচন’ – এসআইআর শুনানি এগিয়ে আনতে নারাজ সুপ্রিম কোর্ট!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত...

Related Articles

Popular Categories