Tuesday, September 29, 2026
32 C
Kolkata

তোলাবাজির অভিযোগে চাপে বঙ্গ বিজেপি, জেলায় জেলায় নজরদারির নির্দেশ

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে মাত্র তিন মাস হয়েছে। কিন্তু এরই মধ্য়ে সামনে এসেছে একের পর এক দুর্নীতি ও তোলাবাজির ঘটনা। যা নিয়ে সমস্যায়ে পড়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার।

বিজেপি সূত্রের খবর, আগামী ২০ আগস্ট দু’দিনের সফরে বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি কর্মসূচির পাশাপাশি রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্য নেতৃত্বকে কড়া বার্তা দিতে পারেন তিনি।

দলের অন্দরে প্রশ্ন উঠেছে, বারবার এমন অভিযোগ কেন সামনে আসছে এবং কোথায় সমস্যা হচ্ছে? এ নিয়ে রাজ্য নেতৃত্বের কাছে জবাবও চাওয়া হয়েছে। পরিস্থিতি সামলাতে প্রতিটি জেলায় ‘ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটি’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটিগুলি দলের নেতা-কর্মীদের কাজকর্মের উপর নজর রাখবে।

দলীয় সূত্রের দাবি, তোলাবাজি, দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইতিমধ্যে প্রায় ১৫০ জনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। এ বিষয়ে শীর্ষ কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও রাজ্য নেতৃত্বের একাধিকবার আলোচনা হয়েছে। অভিযোগগুলির দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সেটাই এখন দিল্লির নেতৃত্বের অন্যতম প্রধান চিন্তা। কারণ, দীর্ঘদিন বিরোধী আসনে থাকার পর এবারই রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। তাই শুরুতেই দলের কোনও নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তার প্রভাব আগামী দিনে পড়তে পারে।

জেলায় গঠিত নজরদারি কমিটিগুলির সামগ্রিক দায়িত্বে থাকবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কমিটিগুলির রিপোর্ট তাঁর কাছেই জমা পড়বে। পরে কেন্দ্রীয় নেতৃত্বকেও নিয়মিত সেই তথ্য জানানো হবে।

Hot this week

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

Topics

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Related Articles

Popular Categories