Tuesday, September 29, 2026
33 C
Kolkata

রাস্তার নাম ‘নেতাজি সুভাষচন্দ্র বসু রোড’ বদলে হয়ে গেলো ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’! বিজেপির কর্মকাণ্ডে ক্ষুব্ধ জনতা

বীরভূমের রামপুরহাটে একটি রাস্তার নাম পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু রোড’ নামে পরিচিত প্রায় তিন কিলোমিটার রাস্তার পাশে সম্প্রতি নতুন একটি নামফলক বসানো হয়েছে। সেখানে রাস্তার নাম দেওয়া হয়েছে ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’। ঘটনাকে ঘিরে শাসক দল, বিজেপি এবং বিরোধীদের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।রামপুরহাট পুরসভার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত বিস্তৃত এই রাস্তার নতুন নামফলকটি গেরুয়া রঙে তৈরি। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। তাঁর সঙ্গে দেখা যায় রামপুরহাট পুরসভার তৃণমূল চেয়ারম্যান সৌমেন ভকতকেও। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই চেয়ারম্যান স্পষ্ট জানান, পুরসভার পক্ষ থেকে রাস্তার নাম বদলের কোনও অনুমতি দেওয়া হয়নি।পুরসভা সূত্রে জানা গিয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাস্তার নামকরণের জন্য বিজেপির তরফে আবেদন করা হয়েছিল। তবে সেই প্রস্তাব এখনও পুরবোর্ডে অনুমোদিত হয়নি। পুরসভার নিয়ম অনুযায়ী, নাম পরিবর্তনের আগে পুরবোর্ডে প্রস্তাব পাশ করাতে হয়। এরপর প্রয়োজন হয় রাজ্য প্রশাসনের অনুমোদন। চেয়ারম্যানের বক্তব্য, এই প্রক্রিয়া শেষ না করে কোনও জনপ্রতিনিধি নিজের সিদ্ধান্তে রাস্তার নাম বদল করতে পারেন না।অন্যদিকে বিজেপি বিধায়ক ধ্রুব সাহার দাবি পুরসভার নথিতে ওই রাস্তার নাম সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য, পুর চেয়ারম্যানের উপস্থিতিতেই নতুন নামকরণ করা হয়েছে। নেতাজির প্রতি তাঁদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।ঘটনার প্রতিবাদ করেছে বাম ও কংগ্রেস। সিপিএমের পক্ষ থেকে পুরসভা এবং মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দেওয়া হয়েছে। পুরনো নাম ফিরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় নেতাজির ছবি দিয়ে পোস্টার লাগানো হয়েছে। কংগ্রেসের অভিযোগ, বিধায়কের একক সিদ্ধান্তে কোনও রাস্তার নাম পরিবর্তন করা যায় না।এদিকে নতুন ফলক লাগলেও রাস্তার পাশের বহু দোকান এবং সরকারি সমবায় সংস্থার সাইনবোর্ডে এখনও ‘নেতাজি সুভাষচন্দ্র বসু রোড’ নামটি রয়েছে। ফলে নাম পরিবর্তনের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। এরই মধ্যে নেতাজিকে ঘিরে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের সাম্প্রতিক মন্তব্য নিয়েও রাজনৈতিক মহলে বিতর্ক চলছে। সব মিলিয়ে রামপুরহাটে রাস্তার নাম পরিবর্তনের ঘটনা নতুন করে রাজনৈতিক সংঘাতের পরিবেশ তৈরি করেছে।

Hot this week

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Topics

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

SRFTI-তে অনুষ্ঠান ঘিরে তুমুল অশান্তি! পড়ুয়াদের অভিযোগ, ‘ক্যাম্পাসে ঢুকে জঙ্গি বলা হচ্ছে’

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের (SRFTI) ক্যাম্পাসে...

Related Articles

Popular Categories