Thursday, August 13, 2026
28 C
Kolkata

তৃণমূল আমলের নতুন নিয়মে দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল, বড় রায় হাই কোর্টের

তৃণমূল সরকারের সময়ে নতুন নিয়মে তৈরি করা ওবিসি শংসাপত্র নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিংহের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, ওই নিয়মে দেওয়া শংসাপত্রগুলির আর কার্যকারিতা নেই। ফলে এই শংসাপত্রের ভিত্তিতে যাঁরা ওবিসি সুবিধা পাওয়ার কথা ভাবছিলেন, তাঁদের আপাতত সাধারণ শ্রেণির হিসাবেই ধরা হবে।২০১০ সালের পর পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণিকে ওবিসি-এ এবং ওবিসি-বি—এই দুই ভাগে ভাগ করা হয়েছিল। পরবর্তী সময়ে এই শ্রেণিবিন্যাস এবং শংসাপত্র বিলি নিয়ে একাধিক অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, নিয়ম মেনে তালিকা তৈরি না করেই বহু সম্প্রদায়কে ওবিসির আওতায় আনা হয়েছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।২০২৪ সালে কলকাতা হাই কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়ে ৬৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হয়। তাঁদের নামে দেওয়া শংসাপত্রও বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি নতুন করে সমীক্ষা চালিয়ে ওবিসি তালিকা তৈরির কথা বলে আদালত। হাই কোর্টের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তৎকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তবে শীর্ষ আদালত হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি।এর পর আদালতের নির্দেশ মেনে রাজ্যে নতুন সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষার ভিত্তিতে ওবিসি-এ এবং ওবিসি-বি তালিকায় কিছু পরিবর্তন আনা হয়। নতুন করে বেশ কয়েকটি জনগোষ্ঠীকে ওবিসির আওতায় আনা হয়েছিল। তবে এই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে হাই কোর্ট। মাত্র প্রায় আড়াই হাজার নমুনার ভিত্তিতে এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। মোট ১৪২টি জনগোষ্ঠীকে নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।এই সিদ্ধান্ত নিয়েও রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছিল। কিন্তু এবার শীর্ষ আদালত কোনও স্থগিতাদেশ দেয়নি। ফলে সংশোধিত নিয়ম অনুযায়ী নতুন ওবিসি শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া চলতে থাকে। সেই শংসাপত্রগুলির ভবিষ্যৎ নিয়েই এবার স্পষ্ট অবস্থান জানাল হাই কোর্ট।এদিকে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর ওবিসি-এ এবং ওবিসি-বি আলাদা রাখার ব্যবস্থা তুলে দেওয়া হয়। অনগ্রসর শ্রেণির জন্য একটিই সংরক্ষণ ব্যবস্থা রাখার কথা জানানো হয়। হাই কোর্টের আগের নির্দেশের বিরুদ্ধে রাজ্যের করা মামলাও পরে প্রত্যাহার করা হয়েছে।এই পরিস্থিতিতে তৃণমূল আমলে সংশোধিত নিয়মে পাওয়া ওবিসি শংসাপত্র আর সংরক্ষণের কাজে ব্যবহার করা যাবে না। যাঁরা ইতিমধ্যে ওই শংসাপত্র পেয়েছেন, তাঁদের সাধারণ শ্রেণির প্রার্থী হিসেবেই বিবেচনা করা হবে। বিশেষ করে চাকরি ও নিয়োগের ক্ষেত্রে এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে। তবে আদালতের এই রায়ের ফলে দীর্ঘদিন ধরে চলা ওবিসি শংসাপত্র সংক্রান্ত আইনি জটিলতা কিছুটা পরিষ্কার হবে বলেই মনে করা হচ্ছে।

Hot this week

শ্রাবণে মাসে বিরিয়ানি বিক্রি ঘিরে আপত্তি, যোগী রাজ্যের সাহারানপুরে বিক্ষোভ বজরং দলের!

উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দে একটি রেস্তরাঁয় চিকেন বিরিয়ানি বিক্রি...

গাজায় হামাস কমান্ডারকে নিশানা করে ইজরায়েলের হামলা, শান্তি চুক্তি ঘিরে বাড়ছে সংশয়

উত্তর গাজায় হামাসের এক কমান্ডারকে লক্ষ্য করে ড্রোন হামলা...

খড়্গের সভা শেষে ‘শুদ্ধিকরণ’ ঘিরে উত্তপ্ত সংসদ! জাত তুলে আক্রমণের অভিযোগ কংগ্রেসের

গত ৮ আগস্ট হলদোয়ানিতে খড়্গের জনসভাকে কেন্দ্র করে। বিরোধী...

এবার অটো-ট্যাক্সি চালাতে জানতেই হবে মারাঠি! আঞ্চলিক ভাষা না বুঝলে লাইসেন্স বাতিলের চরম হুঁশিয়ারি

মহারাষ্ট্র সরকারের নতুন নীতি অনুযায়ী, ট্যাক্সি, অটো এবং অ্যাপভিত্তিক...

বৈঠকে অশান্তি থেকে মারপিট! সিতাইয়ে শোকজ হওয়া বিজেপি নেতার বিরুদ্ধে নেত্রীকে আক্রমণের অভিযোগ

সিতাই বিধানসভার ৬ নম্বর মহিলা মোর্চার সভানেত্রী মালতী বর্মনকে...

Topics

শ্রাবণে মাসে বিরিয়ানি বিক্রি ঘিরে আপত্তি, যোগী রাজ্যের সাহারানপুরে বিক্ষোভ বজরং দলের!

উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দে একটি রেস্তরাঁয় চিকেন বিরিয়ানি বিক্রি...

খড়্গের সভা শেষে ‘শুদ্ধিকরণ’ ঘিরে উত্তপ্ত সংসদ! জাত তুলে আক্রমণের অভিযোগ কংগ্রেসের

গত ৮ আগস্ট হলদোয়ানিতে খড়্গের জনসভাকে কেন্দ্র করে। বিরোধী...

এবার অটো-ট্যাক্সি চালাতে জানতেই হবে মারাঠি! আঞ্চলিক ভাষা না বুঝলে লাইসেন্স বাতিলের চরম হুঁশিয়ারি

মহারাষ্ট্র সরকারের নতুন নীতি অনুযায়ী, ট্যাক্সি, অটো এবং অ্যাপভিত্তিক...

দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে তিজ উৎসব, মেহেন্দি-সেলফিতে মাতলেন NCPI সাংসদ কাকলি-শতাব্দী-রচনা!

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সরকারি বাসভবনে বৃহস্পতিবার পালিত হল...

স্কুলের বেহাল দশা নিয়ে সরব! শীঘ্রই আসছে ‘যন্তর-মন্তর সিজন ২’! নয়া ইঙ্গিত দিলেন অভিজিৎ দীপকে

স্কুলের বেহাল অবস্থার কথা মাথায় রেখে আবারও দিল্লির যন্তর-মন্তরে...

Related Articles

Popular Categories