Friday, November 13, 2026
26 C
Kolkata

প্রমাণের অভাব, মুজফ্‌ফরনগর হিংসা মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান সহ ২৫ জনকে রেহাই দিল আদালত

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ প্রশাসনের আবেদনকে মান্যতা দিয়ে বুধবার মুজফ্‌ফরনগরের বিশেষ এমপি-এমএলএ বিচারালয় অভিযুক্ত ২৫ জনের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত আইনি অভিযোগ খারিজ করে দিয়েছে।

২০১৩ সালের বহুচর্চিত মুজফ্‌ফরনগর গোষ্ঠীসংঘর্ষের একটি মামলা থেকে রেহাই পেলেন দেশের একাধিক দাপুটে রাজনীতিবীদ। মুক্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান, পদ্ম শিবিরের জনপ্রিয় মুখ সুরেশ রানা, সঙ্গীত সোম, উমেশ মালিক এবং বিশ্ব হিন্দু পরিষদের তারকা নেত্রী সাধ্বী প্রাচী।

অভিযোগের মূল কারণ ছিল ২০১৩ সালের আগস্ট মাসের এক সমাবেশ। সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সিখেড়ার এক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল সমাবেশের আয়োজন করেছিলেন এই সমস্ত নেতারা। সেখান থেকেই বিদ্বেষমূলক ও উসকানিমূলক বার্তা ছড়িয়ে দেওয়ার নালিশ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। সেই ঘটনার জেরে পরবর্তীতে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছিল ভয়ঙ্কর দাঙ্গা, যার বলি হয়েছিলেন প্রায় ৬০ জন নাগরিক। এ ছাড়া ভিটেমাটি হারা হতে হয়েছিল ৫০ হাজারের বেশি সাধারণ মানুষকে।

তবে পরবর্তীতে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) এ বিষয়ে অনুসন্ধানের কাজ গুটিয়ে আনার প্রক্রিয়া শুরু করে এবং আদালতে রিপোর্ট জমা দেয়। অবশেষে সরকারের আর্জিতে সায় দিয়ে এই রাজনৈতিক ব্যক্তিত্বদের সমস্ত রকম আইনি জটিলতা থেকে মুক্ত ঘোষণা করল আদালত।

Hot this week

‘মোদী আমার ফোনে নজরদারি করছেন!’ফোন হাতে নিয়ে ফের প্রকাশ্যে অভিযোগ রাহুল গান্ধীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের ফোনে আড়ি পাতার অভিযোগ...

বক্সার বাঘিনির গর্ভপাতের অভিযোগ ঘিরে বিতর্ক, একাধিকবার ঘুমপাড়ানি গুলি চালানোর ঘটনায় তদন্ত!

ডুয়ার্সের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাঘিনিকে ঘিরে নতুন করে বিতর্ক...

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে নাজেহাল সাধারণ মানুষ, ৬ শতাংশ ছাড়াল দেশের খুচরো মুদ্রাস্ফীতি!

উৎসবের মরশুমের মধ্যেই সাধারণ মানুষের খরচের বোঝা আরও বাড়ল।...

‘উস্কানি ছড়ানোর আশঙ্কা’, ভোটের মুখে সোনম ওয়াংচুকের উপর ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি লেহ প্রশাসনের

লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের উপর নতুন...

Topics

‘মোদী আমার ফোনে নজরদারি করছেন!’ফোন হাতে নিয়ে ফের প্রকাশ্যে অভিযোগ রাহুল গান্ধীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের ফোনে আড়ি পাতার অভিযোগ...

‘উস্কানি ছড়ানোর আশঙ্কা’, ভোটের মুখে সোনম ওয়াংচুকের উপর ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি লেহ প্রশাসনের

লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের উপর নতুন...

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

Related Articles

Popular Categories