Tuesday, September 29, 2026
30 C
Kolkata

সাভারকরকে নিয়ে মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে!

বিনায়ক দমোদর সাভারকরকে নিয়ে মন্তব্য করার জন্য ২০২২ সালে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করা হয়।

বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে মন্তব্যের জেরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা বাতিল করল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতের জারি করা সমনও খারিজ হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের প্রয়োজনীয় আইনি অনুমতি না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত।

ঘটনার সূত্রপাত ২০২২ সালে। ভারত জোড়ো যাত্রার সময় সাংবাদিকদের সামনে সাভারকরকে নিশানা করে রাহুল দাবি করেছিলেন, ব্রিটিশদের ভয় পেয়ে তিনি তাঁদের কাছে চিঠি লিখেছিলেন এবং সহযোগিতার কথা জানিয়েছিলেন। এই মন্তব্যের পর উত্তরপ্রদেশের আইনজীবী নৃপেন্দ্র পান্ডে রাহুলের বিরুদ্ধে মামলা করেন।

শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীলা নাগুর বেঞ্চ জানায়, রাজ্য সরকারের হলফনামায় মামলাটি চালানোর জন্য প্রয়োজনীয় অনুমতির কোনও উল্লেখ নেই। তাই অভিযোগ এবং নিম্ন আদালতের পরবর্তী সব প্রক্রিয়া বাতিল করা হল।

এর আগে মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রাহুলের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছিল। আদালত তাঁকে সতর্কও করেছিল। বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছিলেন, মহারাষ্ট্রে সাভারকরকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখা হয়। স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত বলেও জানিয়েছিল আদালত।

তবে এবার প্রয়োজনীয় সরকারি অনুমতির অভাবেই মামলাটি আর এগোল না। ফলে সাভারকর মন্তব্যকে কেন্দ্র করে চলা এই আইনি লড়াইয়ে আপাতত বড় স্বস্তি পেলেন রাহুল গান্ধী।

Hot this week

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

Topics

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Related Articles

Popular Categories