Monday, August 17, 2026
27 C
Kolkata

কি কারণে বিজেপি শাসিত রাজস্থানে সরকারি স্কুলে বহিরাগতদের প্রবেশ? বাইরে ছবি তলায় জারি কড়া নিষেধাজ্ঞা

রাজস্থানের সরকারি স্কুলগুলিতে নিরাপত্তা ও ছাত্রছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার। এখন থেকে অনুমতি ছাড়া কোনও বাইরের ব্যক্তি স্কুলের ভিতরে ঢুকতে পারবেন না। একই সঙ্গে স্কুল চত্বরে ছবি তোলা, ভিডিয়ো করা, অডিও রেকর্ড করা কিংবা ছাত্রছাত্রী ও শিক্ষকদের সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রেও কড়া নিয়ন্ত্রণ জারি করা হয়েছে।রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলের পরিকাঠামো এবং শিক্ষাব্যবস্থা নিয়ে যখন রাজনৈতিক বিতর্ক চলছে, ঠিক সেই সময় এই নির্দেশিকা সামনে এসেছে। সম্প্রতি ‘স্কুল ঠিক করো’ নামে একটি কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন ‘ককরোচ জনতা পার্টি’-র সহ-সংযোজক আশুতোষ রাঙ্কা। জয়পুর, কোটা, যোধপুর, আজমেঢ় এবং উদয়পুরের মতো শহরের সরকারি স্কুলগুলির পরিস্থিতি সরেজমিনে দেখার পরিকল্পনা ছিল ওই কর্মসূচির। তার পরেই স্কুলে বাইরের মানুষের প্রবেশ নিয়ে রাজ্য সরকারের নতুন নির্দেশ ঘিরে রাজনৈতিক আলোচনা আরও বেড়েছে।মাধ্যমিক শিক্ষা বিভাগের নির্দেশ অনুযায়ী, প্রধান শিক্ষক, শিক্ষক অথবা স্কুল কর্তৃপক্ষের অনুমোদিত কোনও কর্মী সঙ্গে না থাকলে বাইরের কেউ স্কুলের শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, ছাত্রাবাস, খেলার জায়গা কিংবা শৌচাগারে যেতে পারবেন না। কোনও দর্শনার্থী স্কুলে ঢোকার আগে নির্দিষ্ট রেজিস্টারে নিজের নাম ও প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করবেন।এছাড়াও স্কুল কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনও পড়ুয়া বা শিক্ষকের ছবি তোলা, ভিডিয়ো ধারণ, অডিও রেকর্ডিং, সরাসরি সম্প্রচার বা সাক্ষাৎকার নেওয়া যাবে না। নিয়ম ভেঙে কেউ স্কুলে ঢুকে গোলমাল করলে প্রধান শিক্ষক পুলিশ এবং সংশ্লিষ্ট শিক্ষা আধিকারিককে বিষয়টি জানাতে পারবেন। প্রয়োজন হলে ভারতীয় ন্যায় সংহিতা, পকসো আইন, জুভেনাইল জাস্টিস আইন এবং তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হতে পারে।সরকারের দাবি, শিশুদের নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের নীতিমালার কথাও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। তবে সিদ্ধান্তটি নিয়ে বিরোধীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা অভিযোগ করেছেন, সরকারি স্কুলগুলির দুরবস্থা প্রকাশ্যে আসা ঠেকাতেই বিজেপি সরকার এমন বিধিনিষেধ আরোপ করেছে। তাঁর বক্তব্য, স্কুলের প্রকৃত পরিস্থিতি তুলে ধরার সুযোগ সীমিত করাই এই সিদ্ধান্তের উদ্দেশ্য।

Hot this week

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে চিদম্বরমের কটাক্ষ, ‘আমাকে বললে আমি গর্বই হতাম’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক...

‘জন গণ মন’-এর বদলে ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হোক, মুকেশের মন্তব্যে নতুন বিতর্ক

রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের মত জানান...

স্বাধীনতা দিবসের রাতেই তাহেরপুরে তাণ্ডব, ভাঙা হল বিরসা মুণ্ডা ও আম্বেদকরের মূর্তি

মহিষডাঙা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা। শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে...

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লি অভিযানের ডাক দিল পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা

প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতায় ফের আন্দোলনের পথে পাঞ্জাব...

Topics

সিজেপি কে সমর্থন করায় বাবার নৃশংস মৃত্যু! আবদুল হাফিজের পরিবারের পাশে থেকে পথে নামলো SFI

বাঁকুড়ার ইন্দাসে এক যুবকের বাবার মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক...

বিহারের মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্ক, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত ৭ পুণ্যার্থী

অশোকধাম মন্দিরটি ইন্দ্রদমনেশ্বর মন্দির নামেও পরিচিত। শ্রাবণ মাসের সোমবারগুলিতে...

Related Articles

Popular Categories