Sunday, October 4, 2026
30 C
Kolkata

স্বাধীনতা দিবসের রাতেই তাহেরপুরে তাণ্ডব, ভাঙা হল বিরসা মুণ্ডা ও আম্বেদকরের মূর্তি

মহিষডাঙা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা। শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানে নানা আয়োজন হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, রাতের সুযোগ নিয়ে কয়েক জন দুষ্কৃতী এলাকায় ঢোকে। এরপর দুই মনীষীর মূর্তিতে ভাঙচুর চালানো হয়। সকালে বাসিন্দারা বিষয়টি দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

স্বাধীনতা দিবসের রাতেই নদিয়ার তাহেরপুরে দুই বিশিষ্ট ব্যক্তিত্বের মূর্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠল। মহিষডাঙা এলাকায় বিরসা মুণ্ডা ও ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতের এই ঘটনা রবিবার সকালে প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়।

ঘটনার খবর পেয়ে তাহেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন তদন্তকারীরা। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কেনই বা মূর্তি ভাঙা হল, তা জানার চেষ্টা চলছে। রাতের বেলায় এলাকায় সন্দেহজনক ভাবে কারও যাতায়াত হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

গত বছর করম পুজোর সময় স্থানীয়দের উদ্যোগেই ওই দুই মূর্তি স্থাপন করা হয়েছিল। ইতিমধ্যে তাহেরপুর থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে ক্ষতিগ্রস্ত মূর্তিগুলি সারানোর কাজ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারাই। তাঁদের বক্তব্য, বিরসা মুণ্ডা ও আম্বেদকরের মতো মহান ব্যক্তিত্বের প্রতি এই ধরনের আচরণ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

Hot this week

২১-র নির্বাচনের আগে মমতা ব্যানার্জীর পা ভাঙা ‘সাজানো ঘটনা’! বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে...

একাধিক অনিয়মের অভিযোগ, এবার ‘জ্ঞানেশ কুমার’ ফাইল খুলছে কেরালা সরকার!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের...

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

Topics

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

Related Articles

Popular Categories