Sunday, October 4, 2026
27 C
Kolkata

সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ-র ৬৫% দিয়ে দেওয়ার দাবি রাজ্যের!, অনেকেই পাননি দাবি সরকারি কর্মীদের

মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি হয়। রাজ্যের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। অন্য দিকে, কর্মীদের হয়ে আদালতে বক্তব্য রাখেন আইনজীবী করুণা নন্দী ও ফিরদৌস শামিম। তাঁদের দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত যোগ্য কর্মী এখনও বকেয়া টাকা পাননি।

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতার (ডিএ) ৬৫ শতাংশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে জানাল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের দাবি, এখনও পর্যন্ত ৭,৭০০ কোটি টাকার বেশি ডিএ মেটানো হয়েছে। বাকি টাকাও ধাপে ধাপে দেওয়ার কাজ চলছে। তবে সরকারি কর্মীদের একাংশের অভিযোগ, এখনও বহু কর্মীর অ্যাকাউন্টে বকেয়া ডিএ পৌঁছয়নি।

দুই পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যাঁরা এখনও টাকা পাননি বলে অভিযোগ রয়েছে, তাঁদের তালিকা আদালতে জমা দিতে হবে। বুধবার ফের মামলাটির শুনানি হবে।

কমিটি জানিয়েছে, যাঁদের ই-সার্ভিস বুক অনলাইনে তোলা হয়েছে, তাঁদের ২০০৮-২০১৫ সালের ডিএ-র প্রথম কিস্তি ৩ সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে। রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৬৪,৭৫৯ জনের ই-সার্ভিস বুক আপলোড হয়েছে।

এর আগে শীর্ষ আদালত জানিয়েছিল, কর্মীদের পুরো বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্যকে। প্রথম ধাপে ২৫ শতাংশ দ্রুত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বাকি ৭৫ শতাংশ কী ভাবে দেওয়া হবে, তা ঠিক করতে গঠিত হয়েছিল মনিটরিং কমিটি।

Hot this week

একাধিক অনিয়মের অভিযোগ, এবার ‘জ্ঞানেশ কুমার’ ফাইল খুলছে কেরালা সরকার!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের...

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

Topics

Related Articles

Popular Categories