Tuesday, September 8, 2026
26 C
Kolkata

ISRO-র ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন! ১২০ প্রযুক্তি বেসরকারি হাতে,সরকারের কাছে জবাব চাইলেন কর্মীরা

মহাকাশ গবেষণায় বেসরকারি সংস্থাগুলিকে আরও বেশি সুযোগ দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার একাংশের কর্মী। তাঁদের আশঙ্কা, ধীরে ধীরে মহাকাশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি বাইরে চলে গেলে ভবিষ্যতে ISRO-র কাজের পরিধি কতটা থাকবে, তা স্পষ্ট নয়। বিশেষ করে রকেট তৈরির দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে যাওয়ার সম্ভাবনা ঘিরেই প্রশ্ন আরও জোরালো হয়েছে।

এই পরিস্থিতিতে ISRO-র চেয়ারম্যান এবং মহাকাশ দফতরের সচিব ভি নারায়ণনকে চিঠি দিয়েছেন কর্মী ও আধিকারিকদের একাংশ। তাঁদের মূল দাবি, সরকারের মহাকাশ নীতি এবং বেসরকারি সংস্থাগুলিকে দায়িত্ব দেওয়ার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট করে জানানো হোক। গত ৪ সেপ্টেম্বর GSLV F-17/EOS-05 মিশনের সফল উৎক্ষেপণের পরেই এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

চিঠিতে ISRO-র বিভিন্ন সংগঠনের সদস্যরা তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। ISRO স্টাফ অ্যাসোসিয়েশনের, ISAC ইমপ্লয়েস অ্যাসোসিয়েশন, LPSC-সহ একাধিক সংগঠনের কর্মী ও আধিকারিকদের স্বাক্ষর রয়েছে ওই পাঁচ পাতার চিঠিতে। তাঁদের বক্তব্য, সংবাদমাধ্যমে মহাকাশ ক্ষেত্রে বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে বিভিন্ন বক্তব্য সামনে এলেও কর্মীদের সঙ্গে এ বিষয়ে পর্যাপ্ত আলোচনা করা হচ্ছে না।

ইতিমধ্যে প্রায় ১২০টি প্রযুক্তি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, স্মল লঞ্চ তৈরির কাজ বাইরের সংস্থাকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ভবিষ্যতে আরও বড় রকেট, এমনকি পোলার স্যাটেলাইট লঞ্চ তৈরির ক্ষেত্রেও বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে কর্মীদের মধ্যে আলোচনা চলছে।

ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টারের চেয়ারম্যান পবনকুমার গোয়েঙ্কার সাম্প্রতিক মন্তব্যও এই উদ্বেগ বাড়িয়েছে। তিনি জানিয়েছিলেন, আগামী দিনে ISRO-র বদলে বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি লঞ্চ ভেহিকল তৈরির দায়িত্ব নিতে পারে।

কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী, ২০২০ সাল থেকেই মহাকাশ ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের যুক্তি, ISRO মূলত গবেষণা, নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কাজের দিকে মন দেবে। উৎপাদন ও পরিচালনার কিছু দায়িত্ব বেসরকারি সংস্থাকে দেওয়া হবে।

তবে কর্মীদের একাংশের প্রশ্ন, প্রয়োজন অনুযায়ী বাইরের সংস্থার সাহায্য নেওয়া যেতে পারে, কিন্তু ISRO-র নিজস্ব গুরুত্বপূর্ণ কাজ পুরোপুরি অন্যদের হাতে তুলে দেওয়া কতটা যুক্তিসঙ্গত? ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় কর্মী ও তাঁদের পরিবারের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের মতে, এই অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হলে গবেষণা ও দৈনন্দিন কাজেও তার প্রভাব পড়তে পারে।

Hot this week

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

“মহিলারা দূরে থাকুন” – আইফেল টাওয়ারে বিজেপি ঘনিষ্ঠ গোষ্ঠীর অনুষ্ঠানে অসংবেদনশীল আচরণে প্রতিবাদ

প্যারিসের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র আইফেল টাওয়ারকে ঘিরে নতুন করে...

Topics

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে...

জলপাইগুড়িতে রাতের অন্ধকারে সিপিএমের জেলা দফতরে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে সরব বাম নেতৃত্ব

জলপাইগুড়িতে সিপিএমের জেলা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে...

Related Articles

Popular Categories