Tuesday, September 8, 2026
26 C
Kolkata

“মহিলারা দূরে থাকুন” – আইফেল টাওয়ারে বিজেপি ঘনিষ্ঠ গোষ্ঠীর অনুষ্ঠানে অসংবেদনশীল আচরণে প্রতিবাদ

প্যারিসের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র আইফেল টাওয়ারকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একটি হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদলের সফরের সময় মহিলা কর্মীদের কয়েকটি জায়গা থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে সোমবার কর্মবিরতিতে যান টাওয়ারের কর্মীদের একাংশ। এর জেরে গোটা দিন দর্শকদের জন্য বন্ধ রাখা হয় আইফেল টাওয়ার।ঘটনার সূত্রপাত শনিবার। ওই দিন বোচাসনওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার (বিএপিএস) প্রায় ১০০ জনের একটি দল আইফেল টাওয়ার দেখতে যায়। ফ্রান্সে একটি হিন্দু মন্দিরের উদ্বোধন উপলক্ষে তাঁরা সেখানে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।কর্মীদের অভিযোগ, ওই প্রতিনিধিদল টাওয়ার ঘুরে দেখার সময় কয়েক জন মহিলা কর্মীকে তাঁদের নির্দিষ্ট দায়িত্বের জায়গা থেকে সরে যেতে বলা হয়। কয়েকটি অংশে তাঁদের বদলে পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। বিষয়টি জানাজানি হওয়ার পরেই ক্ষোভ ছড়ায় কর্মীদের মধ্যে।সোমবার সকালে কর্মীদের একটি বৈঠক হয়। সেখানে ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে কোনও কর্মীকে তাঁর লিঙ্গের কারণে এমন পরিস্থিতির মধ্যে পড়তে না হয়, সে বিষয়েও পদক্ষেপ করার দাবি ওঠে।আইফেল টাওয়ার পরিচালনাকারী সংস্থা সোসিয়েতে দ’এক্সপ্লয়টেশন দ্য লা তুর আইফেল (এসইটিই) জানিয়েছে, ওই প্রতিনিধিদলের পক্ষ থেকে সফরের সময় মহিলা কর্মীদের সঙ্গে যোগাযোগ কম রাখার অনুরোধ করা হয়েছিল। সংস্থার বক্তব্য, এমন অনুরোধ মেনে নেওয়া ঠিক হয়নি। কর্তৃপক্ষের তরফে কর্মীদের কাছে দুঃখপ্রকাশও করা হয়েছে।কর্মী সংগঠনের নেত্রী ডায়ান ডাভোইন জানিয়েছেন, ঘটনার পর বিশেষ করে মহিলা কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের বক্তব্য, কর্মস্থলে এ ধরনের আচরণ তাঁদের কাছে অসম্মানজনক বলে মনে হয়েছে। এসইটিই-র সভাপতি আরিয়েল ওয়েইলও জানিয়েছেন, এই ধরনের ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।তবে অভিযোগের পর ওই ধর্মীয় সংগঠনের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। তাদের দাবি, প্রতিনিধিদলের সদস্যসংখ্যা বেশি হওয়ায় অন্য দর্শনার্থীদের অসুবিধা এড়াতে দিনের শুরুতেই তাঁদের প্রবেশের ব্যবস্থা করা হয়েছিল। কাউকে আইফেল টাওয়ারে ঢুকতে বাধা দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে। তবে সফরের সময় কারও অসুবিধা হয়ে থাকলে তার জন্য দুঃখপ্রকাশ করেছে সংগঠনটি।ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্সের রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার। কর্মীদের অসন্তোষের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর পুরো ঘটনার প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

Hot this week

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে...

Topics

জলপাইগুড়িতে রাতের অন্ধকারে সিপিএমের জেলা দফতরে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে সরব বাম নেতৃত্ব

জলপাইগুড়িতে সিপিএমের জেলা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে...

Related Articles

Popular Categories