Sunday, October 25, 2026
24 C
Kolkata

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সিন্দুক থেকে প্রায় ১৮ কোটি টাকার জাল নোট উদ্ধার! গ্রেফতার ম্যানেজার, তদন্তে নেপাল-যোগ

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিন্দুকেই মিলল কোটি কোটি টাকার জাল নোট! উত্তরপ্রদেশের সাহারানপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) একটি টাকা রাখার সিন্দুক থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৭ কোটি ২৯ লক্ষ টাকার জাল নোট। বিপুল পরিমাণ এই জাল নোট উদ্ধারের ঘটনায় আন্তর্জাতিক কোনও চক্রের যোগ থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। বিষয়টি সামনে আসতেই তদন্তে নামে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।

সাহারানপুরের সোফিয়া মার্কেট এলাকায় পিএনবির ওই সিন্দুকের দায়িত্বে ছিলেন যে ম্যানেজার, তাঁকেই গ্রেফতার করেছে এনআইএ। এত বিপুল পরিমাণ জাল নোট কী ভাবে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিন্দুকে ঢুকল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি ঘিরে তদন্তকারীদের মধ্যেও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

প্রাথমিক তদন্তে এনআইএর অনুমান, এই ঘটনায় ব্যাঙ্কের একাধিক আধিকারিকের যোগ থাকতে পারে। সিন্দুকের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার ছাড়াও আরও দুই ব্যাঙ্ক আধিকারিক তদন্তকারীদের নজরে রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সিনিয়র ডিভিশনাল ম্যানেজার রবিকুমার কাঁসে। ইতিমধ্যেই ওই তিন আধিকারিককে সাসপেন্ড করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই বিপুল জাল নোটের ঘটনায় নেপাল-যোগ থাকতে পারে। নেপাল সীমান্তে অথবা নেপালে বসে থাকা কয়েকজনের মাধ্যমে এই চক্র পরিচালিত হয়ে থাকতে পারে বলে কিছু সূত্র পেয়েছে এনআইএ। সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ব্যাঙ্কের মতো কঠোর নিরাপত্তাবেষ্টিত প্রতিষ্ঠানের সিন্দুকে এত বিপুল পরিমাণ জাল নোট কী ভাবে পৌঁছল, সেটিই এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পিছনে কতজন জড়িত এবং জাল নোটগুলি কোথা থেকে এসেছিল, তা খতিয়ে দেখছে এনআইএ।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

Topics

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories