Wednesday, September 9, 2026
32 C
Kolkata

মায়েদের হত্যার পরই পাচার করা হচ্ছিল উদ্ধার হওয়া ওরাংওটাংগুলিকে! আশঙ্কা ‘হিউম্যান ওয়ার্ল্ড ফর অ্যানিম্যালস-ইন্ডিয়া’র

ওড়িশার বালেশ্বর জেলার বনাঞ্চল থেকে পাঁচটি শিশু ওরাংওটাং উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিরল প্রাণীগুলিকে কী ভাবে ভারতে আনা হল, তা নিয়ে যখন তদন্ত চলছে, তখন আরও গুরুতর আশঙ্কার কথা জানাল ‘হিউম্যান ওয়ার্ল্ড ফর অ্যানিম্যালস-ইন্ডিয়া’ (HWAI)। সংস্থাটির দাবি, অত্যন্ত জোরালো সম্ভাবনা রয়েছে যে, এই শিশু ওরাংওটাংগুলির মায়েদের হত্যা করার পর তাদের ধরে আনা হয়েছিল।

HWAI-এর বন্যপ্রাণী সুরক্ষা বিভাগের পরিচালক সুমন্ত বিন্দুমাধবের বক্তব্য, এই ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। তাঁর দাবি, ভারতে এমন কিছু আইনি ফাঁক রয়েছে, যার সুযোগ নিয়ে বন্দিদশায় রাখার অনুপযুক্ত প্রাণীদের ব্যক্তিগত মালিকানা বা অবৈধ বাণিজ্য চালানো সম্ভব হচ্ছে। বিশেষ করে ‘গ্রেট এপ’ বা বৃহৎ নরবানরদের ক্ষেত্রে এই সমস্যা আরও গুরুতর।

বিন্দুমাধব বলেন, জুন মাসে প্রকাশিত সংস্থার একটি আইনি বিশ্লেষণেও এই বিষয়টি তুলে ধরা হয়েছিল। তাঁর কথায়, যে সমস্ত প্রজাতির প্রাণীর ক্ষেত্রে বন্দিদশা স্বাভাবিক বা উপযুক্ত নয়, তাদের ব্যক্তিগত মালিকানা নিয়ন্ত্রণে ভারতে এখনও যথেষ্ট আইনি কাঠামো নেই।

এই প্রসঙ্গে আগের একটি ঘটনার কথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, ২০২৪ সালের নভেম্বরে মুম্বইয়ের একটি ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময় একটি শিশু ওরাংওটাংয়ের সন্ধান পাওয়া গিয়েছিল। এবার ওড়িশায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হল আরও পাঁচটি শিশু ওরাংওটাং।

পাঁচটি প্রাণীর উদ্ধারের ঘটনায় অবৈধ বন্যপ্রাণী পাচারচক্রের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্ট মহল। বিন্দুমাধবের বক্তব্য, জোরালো সম্ভাবনা রয়েছে যে মায়েদের হত্যা করার পর শিশু ওরাংওটাংগুলিকে ধরে আনা হয়েছিল। আবার অত্যন্ত শোচনীয় বন্দিদশায় তাদের প্রজনন করানো হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তাঁর মতে, আইনি ব্যবস্থার এই ফাঁকফোকরগুলি বন্ধ না হলে অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের প্রকৃত ব্যাপকতা বোঝা কঠিন। কোনও পাচারচক্র বা অবৈধ ব্যবস্থার কোনও একটি অংশ ব্যর্থ হয়ে প্রকাশ্যে চলে এলেই কেবল তার কিছুটা হদিস পাওয়া সম্ভব হচ্ছে।

ওড়িশার জঙ্গল থেকে উদ্ধার হওয়া পাঁচ শিশু ওরাংওটাংয়ের উৎস, ভারতে তাদের প্রবেশের পথ এবং তাদের সঙ্গে কোনও আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের যোগ রয়েছে কি না—এখন সেই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

Hot this week

জলের তলায় ভূতনি থানা-স্বাস্থ্যকেন্দ্র, ৪৮ ঘণ্টার বেশি বিদ্যুৎ নেই! বন্যায় বিপর্যস্ত মালদহ

টানা বৃষ্টিতে ফুলেফেঁপে ওঠা নদীর জল ঢুকে মালদহের বিস্তীর্ণ...

হরমুজে মার্কিন সাবমেরিন আটক করল ইরান! ভিডিও প্রকাশ, পাল্টা হামলায় ফের উত্তেজনা আমেরিকা-ইরান সংঘাতের

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের তেলের ট্যাঙ্কারে...

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

Topics

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Related Articles

Popular Categories