Tuesday, September 29, 2026
32 C
Kolkata

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের একাংশ ভাঙার সিদ্ধান্তকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। রাস্তা চওড়া করার কাজের জন্য মসজিদের কিছু অংশ সরানোর পরিকল্পনা করা হয়েছে। ২০২৮ সালের সিংহস্থ কুম্ভকে সামনে রেখে শহরের রাস্তা ও যান চলাচল ব্যবস্থার উন্নতির কাজ চলছে। সেই প্রকল্পেরই অংশ হিসেবে মসজিদের ঝুলন্ত ছাদের প্রায় তিন ফুট অংশ সরানোর কথা রয়েছে।গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার রাত থেকে এই সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা জড়ো হতে শুরু করেন। রবিবার রাত পর্যন্ত বিক্ষোভ চলে। মসজিদের বাইরে প্রশাসনের বুলডোজারও রাখা হয়েছিল। পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে আশঙ্কায় অনেকে মসজিদ চত্বরে অবস্থান করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকজন মানুষ মসজিদের ভেতরেই ছিলেন। তাঁদের আশঙ্কা ছিল, যে কোনও সময় ভাঙার কাজ শুরু হতে পারে।সোমবার, ২৮ সেপ্টেম্বর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এরপর সরু গলিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের ধস্তাধস্তি হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।তবে পুরো মসজিদ ভেঙে ফেলার পরিস্থিতি এড়াতে মসজিদ কমিটির স্বেচ্ছাসেবকেরাই ঝুলন্ত ছাদের প্রায় তিন ফুট অংশ নিজেরাই খুলে ফেলতে শুরু করেন। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, এই কাজ চলার সময় অনেক মুসল্লি ও স্থানীয় মানুষ আবেগপ্রবণ হয়ে পড়েন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।এই বিরোধের সূত্রপাত উজ্জয়ন পুরনিগমের জারি করা একটি নোটিশকে কেন্দ্র করে। নোটিশের বিরুদ্ধে দুটি আবেদন মধ্যপ্রদেশ হাইকোর্টে করা হয়েছিল। বিচারপতি সন্দীপ এন. ভাট সেই আবেদন খারিজ করে দেন। আদালত জানায়, রাস্তা চওড়া করার জন্য মসজিদের কিছু অংশ সরানোর বিষয়টি আইন অনুযায়ী পুরনিগমের ক্ষমতার মধ্যে পড়ে।আদালতের পর্যবেক্ষণে উজ্জয়নের ভৌগোলিক অবস্থান, আসন্ন সিংহস্থ কুম্ভে বিপুল সংখ্যক মানুষের সমাগম এবং যান চলাচল নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। আদালত এই পরিস্থিতিকে বাস্তবতা হিসেবে বিবেচনা করে পুরনিগমের পদক্ষেপে হস্তক্ষেপ করেনি।

Hot this week

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

Topics

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Related Articles

Popular Categories