Saturday, October 3, 2026
27 C
Kolkata

সফটওয়্যার সমস্যার অজুহাতে ভোটার বাদ নয়, কমিশনকে কড়া বার্তা বম্বে হাইকোর্টের!

ভোটার তালিকা সংশোধনের সময় প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে কোনও ভোটারের নাম বাদ দেওয়া যায় না। এমনই কড়া পর্যবেক্ষণ করল বম্বে হাইকোর্ট। ভোটারদের বক্তব্য শোনার সুযোগ না দিয়েই তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। বিচারপতি বাল্মিকী মেনেজেস এবং বিচারপতি অমিত জামসান্দেকরের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও সফটওয়্যার বা প্রযুক্তিগত প্রক্রিয়া দেশের প্রচলিত আইনের উপরে হতে পারে না।

ঘটনার সূত্রপাত গোয়ার সান্তাক্রুজ বিধানসভা এলাকার বাসিন্দা পরেশ সালগাঁওকর এবং তাঁর পরিবারের পাঁচ সদস্যকে ঘিরে। ঠিকানা বদলের জন্য বুথ লেভেল অফিসারের পরামর্শ অনুযায়ী তাঁরা ‘ফর্ম ৮’ জমা দিয়েছিলেন। কিন্তু পরে তাঁরা জানতে পারেন, ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। অভিযোগ, এর আগে তাঁদের বক্তব্য জানানোর কোনও সুযোগ দেওয়া হয়নি।

এই ঘটনায় আদালতের দ্বারস্থ হন তাঁরা। শুনানিতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চলাকালীন প্রযুক্তিগত সমস্যার কারণে ‘ফর্ম ৮’ প্রক্রিয়াকরণ করা সম্ভব হয়নি। সেই কারণেই সংশ্লিষ্ট ভোটারদের নাম তালিকায় রাখা যায়নি বলে দাবি করে কমিশন।

কমিশনের এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি আদালত। বেঞ্চের প্রশ্ন, কোনও ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আগে তাঁকে নিজের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হবে না কেন? আদালত মনে করিয়ে দেয়, ভোটার তালিকা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হলে জনপ্রতিনিধিত্ব আইন এবং সংশ্লিষ্ট বিধি মেনে চলতে হবে।

কমিশনের আইনজীবী আরও জানান, নাম বাদ যাওয়ার পর কয়েকজন ভোটার নতুন করে ‘ফর্ম ৬’ জমা দিয়ে তালিকায় নাম তুলেছেন। তবে সালগাঁওকর এবং তাঁর পরিবারের সদস্যরা নতুন করে আবেদন করেননি।

এই প্রসঙ্গে আদালত জানায়, প্রযুক্তিগত সমস্যার দায় ভোটারদের উপর চাপিয়ে দেওয়া যায় না। সফটওয়্যার মানুষের কাজ সহজ করার জন্য, ভোটারের অধিকার সীমিত করার জন্য নয়। কমিশনের দায়িত্ব হল যোগ্য নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা।

আদালত আরও বলেছে, বর্তমানে মাত্র ছ’জন ভোটার তাঁদের অভিযোগ নিয়ে আদালতে পৌঁছেছেন। কিন্তু একইভাবে আরও বহু মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকতে পারেন, যাঁদের পক্ষে আদালতে আসা সম্ভব হয়নি। ফলে বিষয়টি শুধু কয়েকজন আবেদনকারীর মধ্যে সীমাবদ্ধ নয় বলেই মনে করছে আদালত।

Hot this week

সভা না ছাড়ার নির্দেশ, বেরিয়ে গেলে ‘অরুণোদয়’ বন্ধের হুঁশিয়ারি অসমের বিজেপি বিধায়কের

উপনির্বাচনের আগে অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের ডলংঘাটে বিজেপির নির্বাচনী...

ক্ষমতা ধরে রাখতেই SIR? বাজপেয়ী জমানার মন্ত্রী মুরলী মনোহর যোশীর মন্তব্যে অস্বস্তি

নির্বাচন কমিশনের এসআইআর বা বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন...

বাড়ির গৃহিণী ও তার পুত্রবধূকে নির্মম গণধর্ষণ! মূল অভিযুক্ত চারজন বিজেপি কর্মী

পটাশপুর থানার আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের টনিয়াবিলা গ্রামে শনিবার রাতভর...

১৯২০-তে সংস্কৃতে সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েছিলেন নেতাজি, দাবি প্রধানমন্ত্রী মোদীর!

ব্রিটিশ শাসনের সময় সিভিল সার্ভিস পরীক্ষায় নেতাজি সুভাষচন্দ্র বসুর...

Topics

রেজিনগর উপনির্বাচন ২০২৬: জনমত সমীক্ষা ও রাজনৈতিক চিত্রের মূল্যায়ন

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে সিপিআই(এম) শীর্ষে। কিন্তু সমীক্ষা ভোটের...

Related Articles

Popular Categories