Sunday, October 4, 2026
27 C
Kolkata

মহালয়ায় ইডেনে ১২৮ কোটির অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর উপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন! জেনজি-দের আন্দোলনে কি ব্যাক ফুটে নরেন্দ্র মোদি? প্রশ্ন বিরোধীদের

মহালয়াকে কেন্দ্র করে কলকাতা ও হাওড়ায় এ বছর বড়সড় সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। একই দিনে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাধিক কর্মসূচি থাকার কথা ছিল। তবে বৃহস্পতিবার রাত থেকে তাঁর কলকাতা সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে আগে থেকে তৈরি করা মহালয়ার অনুষ্ঠানসূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।ইডেন গার্ডেন্সে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে দুর্গাপুজোর আবহ তৈরি করতে গান, নাচ এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। অনুষ্ঠানে অংশ নেবেন গায়িকা শ্রেয়া ঘোষাল। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীরা নিজেদের এলাকার লোকসংস্কৃতি তুলে ধরবেন। পুরুলিয়ার ছৌ নাচ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার লোকনৃত্যও দেখা যাবে এই অনুষ্ঠানে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছে ড্রোন প্রদর্শনী। প্রায় ১০ হাজার ড্রোন ব্যবহার করে আকাশে দুর্গার বিভিন্ন রূপ ফুটিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। ইডেন ছাড়াও রেড রোড এবং আশপাশের এলাকা থেকে এই দৃশ্য দেখা যাবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এর সঙ্গে থাকবে আতসবাজির প্রদর্শন এবং ‘মহিষাসুরমর্দিনী’ অবলম্বনে বিশেষ নৃত্যানুষ্ঠান।মহালয়ার দিন প্রধানমন্ত্রীর ইডেনে যাওয়ার কথা ছিল। সেখান থেকে কলকাতার কয়েকটি বড় পুজোর সূচনা ভার্চুয়ালি করার পরিকল্পনাও ছিল। শ্রীভূমি, সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা, সুরুচি এবং ত্রিধারা—এই পুজোগুলির উদ্বোধন করার কথা রয়েছে। বিকেলে রেড রোডে প্রধানমন্ত্রীর একটি রোড শো করার পরিকল্পনাও ছিল। তবে দিল্লিতে এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকায় কলকাতা সফরটি শেষ পর্যন্ত হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি, ইতিমধ্যে বলতে শুরু করেছে, এস আই আর প্রয়োগ করে, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভোট চুরির অভিযোগে, দিল্লি মুম্বাই শহর দেশের বিভিন্ন প্রান্তে যুবসমাজের প্রতিবাদে কার্যত নাজেহাল বিজেপি সরকার। বিরোধীরা মনে করছে, এর ফলস দুর্গাপূজায় অনুপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Hot this week

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

শিক্ষার খরচ কমানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স, আগুন-ভাঙচুরের মাঝে গ্রেফতার ২ হাজারের বেশি পড়ুয়া

শিক্ষাক্ষেত্রে সরকারি খরচ কমানোর প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভে...

Topics

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনের ডাক সিজেপির, ফের সরগরম যন্তর মন্তর

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লির...

সভা না ছাড়ার নির্দেশ, বেরিয়ে গেলে ‘অরুণোদয়’ বন্ধের হুঁশিয়ারি অসমের বিজেপি বিধায়কের

উপনির্বাচনের আগে অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের ডলংঘাটে বিজেপির নির্বাচনী...

Related Articles

Popular Categories