পাকিস্তানকে আর নিঃশর্ত সামরিক সাহায্য নয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আমেরিকার আর্থিক সহায়তা নীতিতে পরিবর্তনের দাবি জানালেন নবনির্বাচিত মার্কিন সেনেটর আব্দুল এল-সায়েদ। তাঁর বক্তব্য, যে দেশই আমেরিকার কাছ থেকে আর্থিক বা সামরিক সাহায্য পাক না কেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে একই মানবাধিকার নীতি প্রয়োগ করতে হবে। কোনও দেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলে, সেই বিষয়টি উপেক্ষা করে সামরিক সাহায্য চালিয়ে যাওয়া উচিত নয়।সম্প্রতি এই মন্তব্য করে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এল-সায়েদ। তাঁর বক্তব্য, আমেরিকার সাধারণ মানুষের করের টাকায় বিদেশের সামরিক খাতে বিপুল অর্থ খরচ করার আগে দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলিকে গুরুত্ব দেওয়া দরকার। বিশেষ করে, যে দেশগুলিকে আমেরিকা সামরিক সাহায্য দিচ্ছে, তাদের কাজের জন্য কোনও জবাবদিহি না থাকলে সেই সাহায্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।শুধু পাকিস্তান নয়, আমেরিকার বিদেশনীতি এবং সামরিক সাহায্যের তালিকায় থাকা আরও কয়েকটি দেশের প্রসঙ্গও তুলেছেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এসেছে ইজরায়েল, মিশর, জর্ডন এবং সৌদি আরবের নাম। এই দেশগুলিকে আমেরিকা যে আর্থিক ও সামরিক সহায়তা দেয়, সেগুলির ক্ষেত্রেও একইভাবে মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তিনি। তাঁর মতে, কোনও দেশই এই নীতির বাইরে থাকতে পারে না। পাকিস্তানের ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য হবে, অন্য দেশগুলির ক্ষেত্রেও একই নিয়ম মানতে হবে।এল-সায়েদের এই অবস্থান ঘিরে ইতিমধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তাঁর সমর্থকদের একাংশের মতে, মানবাধিকার রক্ষার প্রশ্নে আমেরিকার দ্বিচারিতা বন্ধ হওয়া দরকার। কোনও দেশের সঙ্গে কূটনৈতিক বা সামরিক সম্পর্ক রয়েছে বলেই সেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উপেক্ষা করা যায় না। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠলেও সেই দেশগুলিকে আর বিনা প্রশ্নে সামরিক সাহায্য দেওয়া উচিত নয় বলে মনে করছেন তাঁরা।উল্লেখ্য, গত ৩ নভেম্বর মিশিগান থেকে নির্বাচনে জয়ী হন আব্দুল এল-সায়েদ। নির্বাচনে তিনি মাইক রজার্সকে পরাজিত করেন। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে সেনেটরের দায়িত্ব গ্রহণ করার কথা তাঁর।তবে তাঁর এই বক্তব্যের পর পাকিস্তানের উপর আমেরিকার সামরিক সাহায্য নীতিতে আদৌ কোনও পরিবর্তন আসে কি না, এখন সেটাই দেখার। একই সঙ্গে ইজরায়েল-সহ অন্যান্য দেশকে দেওয়া মার্কিন সাহায্যের ক্ষেত্রেও এই অবস্থান কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। আপাতত মানবাধিকারকে সামনে রেখে আমেরিকার বিদেশনীতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন নবনির্বাচিত এই সেনেটর।
আমেরিকার প্রথম মুসলিম সেনেটরের কড়া বার্তা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পাকিস্তানকে সাহায্য বন্ধের দাবি! ‘ইজরায়েলের ক্ষেত্রেও একই অবস্থান নেব’
Popular Categories


