Friday, November 13, 2026
29 C
Kolkata

সরকারি হাসপাতালে চিকিৎসকের তীব্র ঘাটতি স্বীকার স্বাস্থ্যমন্ত্রীর, স্থায়ী নিয়োগের বদলে আপাতত ভরসা চুক্তিভিত্তিক কর্মীদের

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকের অভাব রয়েছে। কলকাতা থেকে শুরু করে জেলার বিভিন্ন হাসপাতাল, সর্বত্রই কমবেশি একই সমস্যা। এ বার সেই ঘাটতির কথা স্বীকার করে নিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তবে এই সমস্যা মেটাতে এখনই স্থায়ী নিয়োগের পথে হাঁটছে না স্বাস্থ্য দফতর। আপাতত চুক্তির ভিত্তিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতার মেডিক্যাল কলেজ, বিধাননগর মহকুমা হাসপাতাল, নর্থ সাবার্বান হাসপাতাল, বিদ্যাসাগর হাসপাতাল, বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল এবং ব্যারাকপুরের বিএন বসু হাসপাতাল-সহ একাধিক সরকারি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসকের অভাব রয়েছে। গ্রামাঞ্চলের হাসপাতালগুলিতেও একই সমস্যা। এই ঘাটতি মেটাতে শুক্রবার থেকেই চুক্তিভিত্তিক নিয়োগের প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রীর ব্যাখ্যা, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে স্থায়ী নিয়োগ করতে গেলে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে গোটা প্রক্রিয়া শেষ হতে প্রায় দেড় বছর সময় লাগতে পারে। এত দিন অপেক্ষা করলে হাসপাতালের পরিষেবা চালানো কঠিন হয়ে পড়বে। তাই আপাতত অস্থায়ী নিয়োগের সিদ্ধান্ত। তাঁর দাবি, চিকিৎসক থেকে শুরু করে গ্রুপ ডি কর্মী, যেখানে যেমন প্রয়োজন, সেই অনুযায়ী লোক নেওয়া হবে।

স্বাস্থ্য দফতরের পরিকল্পনা অনুযায়ী, দু’হাজারের বেশি চিকিৎসক নিয়োগ করা হতে পারে। পাশাপাশি আট থেকে দশ হাজার নার্স নিয়োগের কথাও ভাবা হচ্ছে। পরবর্তী সময়ে স্থায়ী নিয়োগের পরেও কর্মীর অভাব থাকলে চুক্তিতে নিযুক্ত কর্মীদের কাজে বহাল রাখার সম্ভাবনাও রয়েছে।

তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে চিকিৎসক মহলে মতভেদ তৈরি হয়েছে। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় নিয়োগের উদ্যোগকে স্বাগত জানালেও তাঁর মতে, সরকারি হাসপাতালে দক্ষ চিকিৎসক ধরে রাখতে স্থায়ী চাকরির কোনও বিকল্প নেই।

অন্যদিকে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের দাবি, নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজন নেই। আগের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসক ও নার্সদের প্যানেলের মেয়াদ এখনও রয়েছে। সেই তালিকা থেকেই স্থায়ী নিয়োগ করা সম্ভব। তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো।

অন্যদিকে, বিজেপির চিকিৎসক সেলের নেতা কল্যাণাশিস মুখোপাধ্যায় সরকারের সিদ্ধান্তকে বাস্তবসম্মত বলে দাবি করেছেন। তাঁর মতে, স্থায়ী নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হাসপাতালের পরিষেবা সচল রাখতে চুক্তিভিত্তিক নিয়োগ প্রয়োজন।

Hot this week

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে নাজেহাল সাধারণ মানুষ, ৬ শতাংশ ছাড়াল দেশের খুচরো মুদ্রাস্ফীতি!

উৎসবের মরশুমের মধ্যেই সাধারণ মানুষের খরচের বোঝা আরও বাড়ল।...

‘উস্কানি ছড়ানোর আশঙ্কা’, ভোটের মুখে সোনম ওয়াংচুকের উপর ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি লেহ প্রশাসনের

লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের উপর নতুন...

গাজায় হাসপাতালে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, চিকিৎসক-রোগীসহ নিহত ৬, আহত অন্তত ৩০

গাজায় ফের হাসপাতালকে নিশানা করে হামলার অভিযোগ উঠল ইজরায়েলি...

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

Topics

‘উস্কানি ছড়ানোর আশঙ্কা’, ভোটের মুখে সোনম ওয়াংচুকের উপর ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি লেহ প্রশাসনের

লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের উপর নতুন...

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

‘বাজি ফাটিয়ে দূষণ বাড়লেও আপত্তি নেই!’ দীপাবলির বাজিতে দূষণ বৃদ্ধি মানতে নারাজ যোগী

দীপাবলির পর দেশের বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষ...

ফের বাড়ল দুধের দাম, লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা আমুল, আজ থেকেই কার্যকর নতুন দাম

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার মধ্যে এবার সাধারণ মানুষের পকেটে...

Related Articles

Popular Categories